চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাভারে গ্যাসের চুলা থেকে আগুনে একই পরিবারের ৩ জন দগ্ধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৬ পূর্বাহ্ণ ০৮, এপ্রিল ২০১৮
জনপদ
A A

সাভার প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় একটি বাড়িতে গ্যাসের লাইন থেকে আগুন লেগে স্বামী স্ত্রী ও সন্তানসহ ৩ জন দগ্ধ হয়েছে। এঘটনায় দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।

রোববার ভোর পাঁচ টার দিকে আশুলিয়ার ভাদাইল এলাকার জনৈক মোহাব্বত এর বাড়িতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, আলমগীর, তার স্ত্রী আফরোজা খাতুন ও ছেলে আলামিন ভাদাইল এলাকায় তিন তলা বাড়ির নিচ তলায় একটি ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। ভোর রাতে আলমগীরের স্ত্রী আফরোজা খাতুন গ্যাসের চুলায় আগুন ধরাতে গেলে গ্যাসের লাইন লিক থাকায় ওই ঘরে আগুন লেগে যায়।

এসময় আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়লে আলমগীর (৪০) ও তার স্ত্রী আফরোজা খাতুন (৩০) ও তার ছেলে আলামিন (১২) দগ্ধ হয়। পরে স্থানীয়রা তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এদের মধ্যে আফরোজা খাতুন এর ৭০ ভাগ ও ছেলের ৬০ ভাগ পুড়ে গেছে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এবিষয়ে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এর প্রধান ডা. রেজাউল হক পিকে বলেন, দুই জনের অবস্থা আশঙ্কাজনক।

দগ্ধ আলমগীর আশুলিয়ার পুরাতন ডিইপিজেড এ এ্যাক্টর গার্মেন্টস এ ফিনিশিং সুপার ভাইজার ও তার স্ত্রী আফরোজা স্থানীয় ঢাকা রিয়া গার্মেন্টস এ অপারেটর পদে চাকরি করে আসছিলেন। তাদের ছেলে স্থানীয় হাজী নুরুল হক একাডেমীতে ৬ষ্ঠ শ্রেণীতে পড়াশুনা করতো। তাদের বাড়ি বগুড়া জেলার শেরপুর থানার বাগড়াহঠাৎপাড়া গ্রামে।

এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

শেয়ারTweetPin1
পূর্ববর্তী

ট্রাম্প টাওয়ারে অগ্নিকাণ্ড

পরবর্তী

ভারতে প্রশ্নফাঁস কি বাংলাদেশে প্রশ্নফাঁসের সাফাই হচ্ছে?

পরবর্তী

ভারতে প্রশ্নফাঁস কি বাংলাদেশে প্রশ্নফাঁসের সাফাই হচ্ছে?

মাদ্রিদ ডার্বিতে ‘কঠিন চ্যালেঞ্জ’ দেখছেন সিমিওনে

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT