চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ইস্যুতে ভারত বাংলাদেশের পাশে রয়েছে: শ্রিংলা

সোহেল তালুকদার সোহেল তালুকদার
৪:৩২ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A

ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, রোহিঙ্গা ইস্যু শুধু বাংলাদেশ নয়, পাশ্ববর্তী সকল দেশের নিরাপত্তার জন্য খুবই গুরত্বপূর্ণ একটি বিষয়। বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের আশ্রয়, খাদ্য ও বাসস্থান দিয়ে খুবই মহৎ একটি কাজ করেছে।

তিনি বলেন, ভারত রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশের পাশে নেই এই ধারণা ভুল। বাংলাদেশ-মিয়ানমার দুই দেশই ভারতের বন্ধুপ্রতীম দেশ। এজন্য শুরু থেকেই ভারত বাংলাদেশের সবসময় পাশে আছে। রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবর্তনে ভারত সরকার কাজ করছে। এজন্য রাখাইন স্টেটে তাদের আবাসনের জন্য ভারত সরকার ঘর তৈরি করে দিচ্ছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় টাঙ্গাইলের মির্জাপুর ওয়েলফেয়ার ট্রস্ট পরিদর্শন করেন ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। সেসময় তিস্তা চুক্তির বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে ভারতের প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেছেন। আশা করা যায় বাংলাদেশের এ সরকারের সময়েই তিস্তা চুক্তির সমস্যা সমাধান হবে।’বাংলাদেশ-ভারতের সীমান্তে প্রাণহানি বন্ধের বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে বৃহৎ একটি সীমান্ত রয়েছে তাতে নানা কারণে অনেক সময় প্রাণহানির ঘটনা ঘটে থাকে। আমরা চলতি বছরে সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনতে সক্ষম হয়েছি। শূন্যের কোটায় নামিয়ে আনতে বিজিবি-বিএসএফ প্রধানদের মধ্যে আলোচনা হয়েছে। এ বিষয়ে উভয় দেশের সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।’

Banglabid

একপর্যায়ে ভারতেশ্বরী হোমস পরিদর্শন এবং ছাত্রীদের মনোজ্ঞ ডিসপ্লে উপভোগ করেন হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশভারতরোহিঙ্গারোহিঙ্গা ইস্যুসরকার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মা হারালেন গাজী মাজহারুল আনোয়ার

পরবর্তী

‘খারাপ দিনে কত খারাপ খেলতে পারি জানা হল’

পরবর্তী
ফাইল ছবি

‘খারাপ দিনে কত খারাপ খেলতে পারি জানা হল’

RU

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া সমাবর্তন মার্চ মাসে

সর্বশেষ

নিউটন-আইনস্টাইনের মহাকর্ষ কি মহাবিশ্বজুড়েই একই?

আগস্ট ৩১, ২০২৬

শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ডাদেশ হাইকোর্টে বহাল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

পদ্মা সেতুর ঢালে উল্টে গেল বাস, আহত ৮

আগস্ট ৩১, ২০২৬

ইমরান খানকে নিয়ে কিছু বলতে ক্রিকেটারদের নিষেধ করল পিসিবি

আগস্ট ৩১, ২০২৬

গুগল ম্যাপসে বদলে গেল লেক অন্টারিওর নাম

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT