চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া সমাবর্তন মার্চ মাসে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৮ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০১৮
শিক্ষা
A A
RU

সুব্রত গাইন : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্থগিত হওয়া দশম সমাবর্তন আগামী মার্চ মাসে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরইমধ্যে সমাবর্তনের আয়োজন প্রক্রিয়া শুরু হয়েছে।

যেসকল গ্রাজুয়েট আগে নিবন্ধন করতে পারেননি, তারা নিবন্ধন করতে পারবেন। ২৩ জানুয়ারি থেকে নিবন্ধন শুরু হয়ে তা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।

সমাবর্তনের বিষয়ে উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান বলেন, সমাবর্তন মার্চে হবে এটা আমরা নিশ্চিত করতে পারছি না, তবে আমরা মার্চে সমাবর্তন করার জন্য সময় চেয়ে আবেদন করেছি। এখন বাকিটা রাষ্ট্রপতি দফতরের উপর নির্ভর করছে।

Banglabid

সমাবর্তনে নিবন্ধন সম্পন্ন করতে হলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৩ হাজার ৫৭০ টাকা অনলাইনে জমা দিতে হবে। ইতোমধ্যে যারা নিবন্ধন করেছেন তাঁদের আর নতুন করে নিবন্ধন করতে হবে না। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইটে (www.ru.ac.bd)  বিস্তারিত পাওয়া যাবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার বলেন, দশম সমাবর্তনের সকল প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও মহামান্য রাষ্ট্রপতি সমাবর্তনে অংশগ্রহণের তারিখ নিশ্চিত করলেই সেই অনুযায়ী সমাবর্তনের বক্তা নির্ধারণ করা হবে।

অধ্যাপক প্রভাষ কুমার আরও জানান, যারা ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত সময়ে পিএইচডি, এমফিল, স্নাতকোত্তর এবং এমবিবিএস, বিডিএস ও ডিভিএম ডিগ্রি অর্জন করেছেন তারাই এই সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন।

Reneta

২০১৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দশম সমাবর্তন আয়োজন করার প্রক্রিয়া শুরু করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওই বছরের ৩ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন প্রক্রিয়া চলে। সমাবর্তনে অংশগ্রহণ করার জন্য ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত সময়ে পিএইচডি, এমফিল, স্নাতকোত্তর এবং এমবিবিএস, বিডিএস ও ডিভিএম ডিগ্রি অর্জনকারী প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী নিবন্ধন করেন। সমাবর্তনের জন্য ২০১৬ সালের ২৪ ডিসেম্বর সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছিল।

সাবেক উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহানকে আহ্বায়ক করে সমাবর্তন প্রস্তুতি কমিটি গঠনও করা হয়েছিল। পরে সমাবর্তনের বক্তা নির্ধারণ ও প্রশাসনিক জটিলতার কারণে তা স্থগিত করা হয়।

গত বছরের মার্চে উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মিজানউদ্দিন ও উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহানের মেয়াদে শেষ হলে সমাবর্তনের সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়। প্রায় দুই মাস বিশ্ববিদ্যালয় অভিভাবক শূন্য থাকার পর গত ৭ মে উপাচার্য হিসেবে অধ্যাপক আব্দুস সোবহান নিয়োগ পান।

সবশেষ ২০১৫ সালের ১৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের নবম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল। এতে ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত  স্নাতকোত্তর, এমবিবিএস, বিডিএস, এমফিল ও পিএইচডি কোর্সের ৪ হাজার ৭৭১ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘খারাপ দিনে কত খারাপ খেলতে পারি জানা হল’

পরবর্তী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়: উপাচার্য না থাকায় ভোগান্তি বাড়ছে

পরবর্তী
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সম্প্রসারণ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়: উপাচার্য না থাকায় ভোগান্তি বাড়ছে

রাষ্ট্রপতি নির্বাচন ১৮ ফেব্রুয়ারি: সিইসি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানকে সহায়তা করলে বড় ধরনের খেসারত দিতে হবে: ট্রাম্প

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটের যে পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন

আগস্ট ২০, ২০২৬

সরকারের প্রথম ১৮০ দিন: ক্রীড়াঙ্গণে সংস্কার ও তৃণমূলে নজর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ আজ

আগস্ট ২০, ২০২৬

যশোরের আউশ চাষিদের জন্য আশীর্বাদ ব্রি ধান ৯৮ ও ড্রাইয়ার মেশিন

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT