মা হারালেন কিংবদন্তি গীতিকার সুরকার ও চলচ্চিত্র নির্মাতা গাজী মাজহারুল আনোয়ার। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেল ৩ টা ৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তার মা খাদিজা বেগম। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯০ বছর।
বার্ধক্যজনিত কারণে আক্রান্ত হয়ে রাজধানীর এ্যাপলো হাসপাতালে ভর্তি হয়েছিলেন খাদিজা বেগম। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গাজী মাজহারুল আনোয়ারের পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বাদ এশা বারিধারা জামে মসজিদে খাদিজা বেগমের জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
মায়ের মৃত্যুতে ভীষণ ভেঙে পড়েছেন গাজী মাজহারুল আনোয়ার। তিনি তার মা খাদিজা বেগমের রূহের মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।







