চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ বইমেলা’ শুরু

মো. মাহমুদুল হক (সোহাগ) মো. মাহমুদুল হক (সোহাগ)
৯:৩৮ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০১৮
শিক্ষা
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়(জাবি) ক্যাম্পাসে দুই দিন ব্যাপী ভ্রাম্যমাণ বই মেলা শুরু হয়েছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ১৫ আগস্ট ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী ‘বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ বইমেলা’র আয়োজন করছে শ্রাবণ প্রকাশনী ও বই নিউজ । আগামী ৩১ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন জেলা শহর ও শিক্ষা প্রতিষ্ঠানে এই মেলা চলবে।

সেই আয়োজনের ধারাবাহিকতায় আজ বুধবার (৮ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় শহীদ মিনারের সামনে মেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। এ সময় ‘শ্রাবণ প্রকাশনী’র স্বত্বাধিকারী রবীন আহসান, শিশুসাহিত্যিক অমল সাহাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ এ বই মেলায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ২৫ শতাংশ কমিশনে বই কিনতে পারবেন। 

মেলায় জাতির জনক বঙ্গবন্ধুর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’সহ বিভিন্ন লেখকের রচিত বই থেকে বাছাই করে বঙ্গবন্ধুর ওপর খ্যাতিমান লেখকদের ১০০টি সেরা বই প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। বঙ্গবন্ধুর ওপর শ্রাবণ প্রকাশনীর বিভিন্ন বইও মেলায় থাকবে।

শ্রাবণ প্রকাশনীর স্বত্বাধিকারী রবীন আহসান বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর জীবনী, তাঁর কর্মকে শিক্ষার্থীসহ সব বয়স ও শ্রেণি-পেশার মানুষের মধ্যে তুলে ধরার জন্য এ মেলার আয়োজন করা হয়েছে। আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার সারাদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের বই মেলার গাড়ি অবস্থান করবে। এরপর ধারাবাহিকভাবে আশপাশে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এই মেলার গাড়ি অবস্থান করবে।

বই মেলার এই আয়োজক ও প্রকাশক জানান, আগামী ১১ আগস্ট নারায়ণগঞ্জ, ১২ আগস্ট নরসিংদী, ১৩ আগস্ট ময়মনসিংহ, ১৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, ১৮ আগস্ট টাঙ্গাইল, ২৬ আগস্ট মানিকগঞ্জ, ২৭ আগস্ট কুমিল্লা এবং ২৮ আগস্ট মুন্সীগঞ্জে এ ভ্রাম্যমাণ মেলা অনুষ্ঠিত হবে।

ট্যাগ: জাবি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রপ্তানিতে নগদ সহায়তা পাচ্ছে আরো ৯ পণ্য

পরবর্তী

ছাত্রলীগকে ‘অলআউট’ নেমে যেতে ওবায়দুল কাদেরের আহ্বান

পরবর্তী

ছাত্রলীগকে 'অলআউট' নেমে যেতে ওবায়দুল কাদেরের আহ্বান

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা এক অবিচ্ছেদ্য সত্ত্বা: স্পিকার

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT