চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামের দুর্গম এলাকায় শাকিব-বুবলীর ‘সুপার হিরো’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৩ অপরাহ্ণ ২৬, মার্চ ২০১৮
বিনোদন
A A

দ্বিতীয় দফায় ফের শুরু হলো আশিকুর রহমানের পরিচালনায় হাইভোল্টেজ ‘সুপার হিরো’ ছবির শুটিং। এর আগে জানুয়ারির ২৫ তারিখ থেকে সিডনিতে শুরু হয়েছিল এই ছবির শুটিং, টানা শুটিং চলেছিল ২০ দিনের মতো।

তবে দ্বিতীয় দফায় লম্বা লট নয়, মাত্র ৩ দিন শুটিং চলবে। আজ (২৬ মার্চ) চট্টগ্রামে শুটিং শুরু হয়েছে, অংশ নিয়েছেন বুবলী। ছবির নায়ক শাকিব খান অংশ নেবেন মঙ্গলবার (২৭ মার্চ) থেকে।

‘সুপার হিরো’ পরিচালনা করছেন আশিকুর রহমান। তাকে মুঠোফোনে পাওয়া যায়নি বিধায় যোগাযোগ করা হয় এই ছবির অভিনেতা টাইগার রবির সঙ্গে।

Banglabid

সোমবার দুপুরে চ্যানেল আই অনলাইনকে টাইগার রবি বলেন, চট্টগ্রামের গহিরা পার্ক বিচের দুর্গম এলাকায় ‘সুপার হিরো’র শুটিং হচ্ছে। ওখানে অকার্যকর হয়ে পড়ে থাকা ১৬ তলা একটা জাহাজে শুটিং চলছে।জানা গেছে, সিডনীর সঙ্গে সামঞ্জস্য রেখে সেখানে শুটিং ঠিক করা হয়েছে। আর এই লোকেশন খুঁজে পেতে নির্মাতা আশিকুরের সময় লেগেছে প্রায় ছমাস! শাকিব-বুবলী, টাইগার রবি ছাড়াও তারিক আনাম খান, শম্পা রেজা ছবিতে অভিনয় করছেন।

শাকিব খান বলেন, ২৭ তারিখ সকাল থেকে আমি শুটিংয়ে অংশ নেব, ২৮ তারিখ বিকেল পর্যন্ত শুটিং করে ঢাকা ফিরবো।

থ্রিলারধর্মী এই ছবির চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল। ছবিটি প্রযোজনা করছে হার্টবিট কথাচিত্র।

Reneta

শাকিব-বুবলী জুটি হিসেবে এরই মধ্যে দর্শকের মনোযোগ কাড়তে সক্ষম হয়েছেন। তাদের অভিনীত ‘বসগিরি’, ‘শুটার’, ‘অহংকার’ ও ‘রংবাজ’ দর্শকের মাঝে সাড়া জাগিয়েছে। বর্তমানে এ জুটির ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’ নামে একটি ছবি মুক্তির অপেক্ষায় আছে, শুটিং চলছে ক্যাপ্টেন খান নামের আরো এক ছবির।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আশিকুর রহমানবসগিরিবুবলীরংবাজশাকিব খানসুপার হিরো
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

স্বাধীনতার দিনে চিত্রশিল্পীদের মিলন মেলা এবং রং তুলিতে মুক্তিযুদ্ধ

পরবর্তী

যথাযথ মর্যাদায় ৪৮তম স্বাধীনতা দিবস উদযাপন

পরবর্তী

যথাযথ মর্যাদায় ৪৮তম স্বাধীনতা দিবস উদযাপন

ইনিংস ব্যবধানের জয়ে এগিয়ে গেল নিউজিল্যান্ড

সর্বশেষ

১৯ বছর বয়সে ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’, কে এই কাজিয়া?

আগস্ট ২৪, ২০২৬

মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন সাংবাদিককে কারাগারে পাঠানোর নির্দেশ

আগস্ট ২৪, ২০২৬

নুসরাত হত্যা মামলায় বড় পরিবর্তন, বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ার নির্দেশ

আগস্ট ২৪, ২০২৬

ছেলের জন্য বলিউডে দ্বারে দ্বারে ঘুরেছেন বিবেকের বাবা!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT