চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গতি দিয়ে বাংলাদেশকে আটকাতে চায় পাকিস্তান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৬ অপরাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

সবশেষ টেস্ট সিরিজে ভারতের পেসারদের সামনে ভুগেছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। সিরিজের দুই টেস্টই শেষ হয়েছিল তিনদিনে। সেই কৌশল মুমিনুলদের উপর খাটাতে চাইছেন আজহার আলি। রাওয়ালপিন্ডিতে দুদলের মধ্যে পার্থক্য গড়ে দেবেন তার পেসাররাই, বিশ্বাস পাকিস্তান অধিনায়কের।

শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১১টায় রাওয়ালপিন্ডিতে মাঠে গড়াবে বাংলাদেশ-পাকিস্তান দুই টেস্ট সিরিজের প্রথমটি। দ্বিতীয় টেস্ট খেলতে এপ্রিলে আবার পাকিস্তানে যাবে টিম টাইগার্স।

ম্যাচের আগেরদিন বৃহস্পতিবার পাকিস্তান অধিনায়ক বললেন, ‘এই মুহূর্তে মনে হচ্ছে পেস বোলাররাই আমাদের প্রতিপক্ষের সবচেয়ে বড় হুমকি। পেসাররাই আমাদের ম্যাচ জেতাবে।’

বাংলাদেশ সিরিজ শেষে ইংল্যান্ডে খেলতে যাবে পাকিস্তান। সেই সিরিজকে সামনে রেখে রাওয়ালপিন্ডির উইকেটকে সবুজ ঘাসে ঢেকে দিয়েছেন পিচ কিউরেটর। টাইগারদের দিয়ে ইংল্যান্ড সফরের প্রস্তুতিটাও সারতে চাইছে পাকিস্তান। সবুজ ঘাসের উইকেটে পেসারদের চেয়ে ভয়ঙ্কর আর কেইবা হতে পারে! উইকেট দেখে আভাস মিলছে, বাংলাদেশের একাদশেও থাকতে পারেন তিন পেসার।

নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ হারিয়েছে সাকিব আল হাসানকে। নিরাপত্তা ঝুঁকির কারণে সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন মিডলঅর্ডারের ভরসা মুশফিকুর রহিম। প্রতিপক্ষ দলে দুই অভিজ্ঞ ক্রিকেটারের অভাব আর নিজেদের মাঠে খেলা, সবকিছু মিলিয়ে নিজেদেরকেই ফেভারিট মানছেন আজহার।

‘বাংলাদেশ তাদের অভিজ্ঞ খেলোয়াড়দের অভাবটা অবশ্যই টের পাবে। আর ঘরের মাঠে আমরাই এগিয়ে থাকবো। তবে মাঠের বাইরে থেকে কিছুই জেতা যায় না, জিততে হলে মাঠে গিয়েই জিততে হবে।’

ট্যাগ: বাংলাদেশ-পাকিস্তান টেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতের মার্কিন দূতাবাস প্রাঙ্গণে শিশু ধর্ষণের শিকার

পরবর্তী

‘বীর’-এর প্রথম গানেই শাকিব-বুবলীর চমক

পরবর্তী

‘বীর’-এর প্রথম গানেই শাকিব-বুবলীর চমক

সংসদে সমালোচনার জবাব সচিবালয়ে দিলেন অর্থমন্ত্রী

সর্বশেষ

যমুনা নদী, কৃষি-শিল্পে সিরাজগঞ্জের সম্ভাবনা নিয়ে উদ্যোক্তা মিলনমেলা

আগস্ট ৩০, ২০২৬

নজরুলের স্মৃতির প্রতি শ্রদ্ধায় প্রিয়াংকা গোপ ও বর্ণালীর বিশেষ গান

আগস্ট ৩০, ২০২৬

ভয়াবহ দুর্ঘটনায় অভিনেত্রী তিশার গাড়ি, বললেন যা ঘটেছিল

আগস্ট ৩০, ২০২৬

সাবেক আইজিপি এনামুল হকের মৃত্যু

আগস্ট ৩০, ২০২৬

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পেছাল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT