চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাশোগি হত্যা রহস্যের জট খুলতে পারবে অ্যাপল ওয়াচ?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৩ অপরাহ্ণ ১৩, অক্টোবর ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

তুরস্কে সৌদি কনস্যুলেটে ঢোকার পর হত্যার শিকার হওয়ার আগে সৌদি সাংবাদিক জামাল খাশোগি নিজের অ্যাপল ওয়াচের অডিও রেকর্ড অন করেছিলেন। সেখানেই তাকে হত্যার প্রমাণ মিলবে বলে দাবি করেছে তুরস্কের একটি পত্রিকা।

হত্যার আগে খাশোগি তাকে করা জিজ্ঞাসাবাদ, নির্যাতন ও হত্যাকাণ্ড সংঘটনের মুহূর্তের অডিও নিজের আইফোন ও অ্যাপলের আইক্লাউডে পাঠাতে পেরেছিলেন বলে দাবি করেছে সাবাহ ডেইলি নামের পত্রিকা।

পত্রিকাটির দাবি, সৌদি দূতাবাসে প্রবেশের আগে খাশোগি তার বাগদত্তা হাতিস চেনগিজের কাছে নিজের আইফোনটি রেখে যান। তুরস্কের তদন্তকারীরা এই ফোনে অডিও ফাইলগুলো খুঁজে পায়।

সাবাহ ডেইলির প্রতিবেদনে দাবি করা হয়, হত্যার পর খাশোগির হাতে অ্যাপল ওয়াচ দেখতে পেয়ে হত্যাকারীরা সেটি আনলক করার চেষ্টা চালায়। এজন্য প্রথমে আন্দাজে নানা পাসওয়ার্ড দিয়ে লক খোলার চেষ্টা চালিয়ে ব্যর্থ হওয়ার পর অবশেষে খাশোগির আঙুলের ছাপ নিয়ে লক খুলতে পারে খুনিরা। এরপর অ্যাপল ওয়াচ থেকে তারা হত্যার আগের কয়েকটি অডিও ফাইল মুছে দেয়। তবে সব প্রমাণ তারা নষ্ট করতে পারেনি।

তুরস্কের পত্রিকাটির এই দাবি নিয়েও অবশ্য সন্দেহ থেকে যায়। কারণ, অ্যাপলের ওয়েবসাইটের তথ্য বলছে, অ্যাপল ওয়াচে লক-আনলকের জন্য ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশনের কোন ফিচার নেই।

সৌদি এবং তুরস্কের কর্তৃপক্ষ তুর্কি পত্রিকাটির এই দাবি নিয়ে এখনো কোন মন্তব্য করেনি।

গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে প্রবেশের পর থেকে নিখোঁজ রয়েছেন প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগি। ধারণা করা হচ্ছে কনস্যুলেটের ভেতরেই তাকে হত্যা করা হয়েছে। এই ঘটনা আন্তর্জাতিকভাবে বেশ সাড়া ফেলেছে।

ট্যাগ: অ্যাপল ওয়াচজামাল খাশোগিসেমি লিডসৌদি সাংবাদিক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফেসবুকে আপনিও হ্যাকের শিকার কিনা জানতে চাইলে

পরবর্তী

জাতীয় ঐক্যে অনৈক্যের সুর

পরবর্তী
জাতীয় ঐক্যফ্রন্ট

জাতীয় ঐক্যে অনৈক্যের সুর

টাঙ্গাইলে উপজেলা জামায়াতের আমীরসহ গ্রেপ্তার ৭

সর্বশেষ

বৈদেশিক মুদ্রার রিজার্ভে সুখবর

আগস্ট ২৫, ২০২৬

২ হাজার ৬৯৫ কোটি টাকার সার কিনবে সরকার

আগস্ট ২৫, ২০২৬

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় দেবে হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT