চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবশেষে বিজিএমইএ ভবন ভাঙার কার্যক্রম শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৮ পূর্বাহ্ণ ১৬, এপ্রিল ২০১৯
- সেমি লিড, অর্থনীতি
A A
বিজিএমইএ ভবন

রাজধানীর হাতিরঝিলে বিজিএমইএ ভবন ভাঙার প্রক্রিয়া শুরু হয়েছে আজ। সকাল থেকে গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোন লাইনসহ সব ধরণের সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মাধ্যমে ভবনটি থেকে সংযোগ বিচ্ছিন্ন করা শুরু হয়েছে, এরপরই মূল ভবন ভাঙার কার্যক্রম শুরু হবে।

রাজউক জানিয়েছে, ভবন ভাঙার কাজের সময় পুলিশ সেনাবাহিনী, আনসার, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবেন।

১২ এপ্রিল ‘বিজিএমইএ ভবন’ অপসারণে আপিল বিভাগের দেয়া এক বছর সময় শেষ হয়েছে।

গত বছরের ২ এপ্রিল সর্বোচ্চ আদালত ভবনটি অপসারণে তৈরি পোশাক ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ’কে এক বছর দশ দিন সময় দেন।

জলাধার আইন ভেঙে নির্মিত বিজিএমইএ ভবনকে সৌন্দর্যমণ্ডিত হাতিরঝিল প্রকল্পে ‘একটি ক্যান্সার’ বলে অভিহিত করেছিলেন হাইকোর্ট। ওই ভবন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় আপিলেও বহাল থাকে।বিজিএমইএ ভবন

পরে বিজিএমইএ রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করলেও তা খারিজ হয়ে যায়। ভবনটি টিকিয়ে রাখতে বিজিএমইএ নেতারা বহু চেষ্টা করেছিলেন। কিন্তু দীর্ঘ আট বছর মামলা লড়ে অবশেষে পরাজিত হন তারা।

ভবনের সামনে সকাল ৯টা থেকেই সব সরঞ্জাম অপেক্ষা করে রয়েছে। গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পর সাথে সাথে ভবন ভাঙার কাজ শুরু হওয়ার কথা থাকলেও ভেতরে অর্থসহ আরও বেশ কিছু মূল্যবান জিনিসপত্র রয়েছে উল্লেখ করে সেগুলো সরানোর জন্য দু’ঘণ্টা সময় চায় বিজিএমইএ কর্তৃপক্ষ।বিজিএমইএ ভবন

এ অনুরোধের প্রেক্ষিতে তাদেরকে বেলা ১১টা পর্যন্ত সময় দেয়া হলেও এর মধ্যে সবকিছু সরিয়ে নিতে পারেনি তারা।

ট্যাগ: বিজিএমইএ ভবন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মসজিদে নারীদের প্রবেশাধিকার চেয়ে আদালতে দম্পতি

পরবর্তী

ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার প্যারিসের নটরডেম ক্যাথিড্রাল

পরবর্তী

ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার প্যারিসের নটরডেম ক্যাথিড্রাল

পাটকল শ্রমিক-কর্মসূচি প্রত্যাহার

সরকারের আশ্বাসে পাটকল শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

সর্বশেষ

জিম্মার শর্ত ভঙ্গ, বন বিভাগের হেফাজতে ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

হিজাব পরেও কীভাবে চুল সুন্দর, সুস্থ ও প্রাণবন্ত রাখবেন

আগস্ট ২৫, ২০২৬

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আগস্ট ২৫, ২০২৬

সংস্কারে সহযোগিতার আশ্বাস ইউএনডিপির

আগস্ট ২৫, ২০২৬

ইরানকে একঘরে করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT