চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মসজিদে নারীদের প্রবেশাধিকার চেয়ে আদালতে দম্পতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৫ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

নারীদের মসজিদে প্রবেশ ও প্রার্থনা করতে দেয়ার আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন ভারতের এক মুসলিম দম্পতি।

মঙ্গলবার তাদের আবেদনের ভিত্তিতে সেদেশের সুপ্রিম কোর্টে শুনানি হবে।

গত বছর কেরালার শবরীমালা মন্দিরে সববয়সী মহিলাদের প্রবেশ করতে দিতে হবে বলে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। পাশাপাশি মসজিদে প্রার্থনা করার ক্ষেত্রেও মহিলাদের উপর নিষেধাজ্ঞা চাপানোর বিরোধিতা করে।

আর রায়ে অনুপ্রাণিত হন মহারাষ্ট্রের বাসিন্দা ইয়াসমিজ জুবের আহমেদ পীরজাদা ও তার স্বামী জুবায়ের আহমেদ পীরজাদা। এরপরই মসজিদে ঢোকার অনুমতির জন্য দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হবেন বলে সিদ্ধান্ত নেন তারা।

এ বিষয়ে কোর্টে জমা দেয়া আবেদনে তারা দাবি করেছেন, ‘মহিলাদের মসজিদে ঢুকতে না দেয়ার প্রথাটি বেআইনি ও অসাংবিধানিক। পাশাপাশি এই বিষয়টি ভারতীয় সংবিধানে উল্লেখিত ১৪, ১৫ ২১, ২৫ এবং ২৯ নম্বর ধারার বিরোধী।’

একইসঙ্গে তাদের দাবি, ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মুহাম্মদ (সা.) মহিলাদের মসজিদে প্রবেশে যেমন বিরোধিতা করেননি, তেমনি নিষেধ করা হয়নি পবিত্র কুরআনেও। তাদের কথায়, ‘কুরআনে কোথাও পুরুষ ও মহিলাদের মধ্যে বিভাজন করা হয়নি। সেখানে শুধুমাত্র বিশ্বাসের কথা বলা হয়েছে। কিন্তু, এখন ইসলাম এমন একটি ধর্মে পরিণত হয়েছে যেখানে নারীদের নির্যাতিত হতে হচ্ছে।’

Reneta

বর্তমানে জামাত-ই-ইসলামী ও মুজাহিদ গোষ্ঠীগুলির অধীনে থাকা মসজিদগুলোতে শর্তাসাপেক্ষে মহিলাদের প্রবেশ করার অনুমতি থাকলেও সুন্নি সম্প্রদায়ের মসজিদে নেই। এমনকি যেখানে আছে সেখানেও পুরুষদের সঙ্গে একই দরজা দিয়ে মসজিদে ঢুকতে বা বের হতে পারেন না মহিলারা।

গতবছর সেপ্টেম্বর মাসে কেরালার শবরীমালা মন্দিরে আয়াপ্পা স্বামীকে দর্শনের জন্য সববয়সী মহিলাদের প্রবেশ করতে দিতে হবে বলে নির্দেশ দেয় ভারতের সুপ্রিম কোর্ট। বিভিন্ন নারী সংগঠনগুলো ও কেরালা সরকারের পক্ষ থেকে এই রায়কে স্বাগত জানানো হলেও বিরোধিতায় নামেন আয়াপ্পা ভক্তরা। এর জেরে রাজ্যব্যাপী উত্তেজনার সৃষ্টি হয়। যদিও পরে পিছপা হতে বাধ্য হন আয়াপ্পা ভক্তরা।

২০১৬ সালের মে মাসে মহারাষ্ট্রের সমাজসেবী ত্রুপ্তি দেশাইয়ের নেতৃত্বে কড়া নিরাপত্তার মধ্যে মুম্বাইয়ের হাজি আলী দরগায় প্রবেশ করেন একদল মহিলা। যদিও মসজিদের অভ্যন্তরে যেখানে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ সেখানে ঢুকতে দেয়া হয়নি তাদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সুপ্রিম কোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাবি শিক্ষার্থীকে পেটাল ছাত্রলীগ

পরবর্তী

অবশেষে বিজিএমইএ ভবন ভাঙার কার্যক্রম শুরু

পরবর্তী
বিজিএমইএ ভবন

অবশেষে বিজিএমইএ ভবন ভাঙার কার্যক্রম শুরু

ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার প্যারিসের নটরডেম ক্যাথিড্রাল

সর্বশেষ

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT