চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ ৩৯ বর্ষী আমোরিম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪০ অপরাহ্ন ০১, নভেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

ডাচ কোচ এরিক টেন হাগকে বরখাস্তের পর নতুন কোচ করে পর্তুগালের রুবেন আমোরিমকে নিয়োগ দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। শুক্রবার ওল্ড ট্রাফোর্ডে তার নিয়োগের কথা জানিয়েছে ইউনাইটেড কর্তৃপক্ষ। ১১ নভেম্বর রেড ডেভিল ডেরায় যোগ দেবেন আমোরিম।

৩৯ বর্ষী কোচ আমোরিমের সাথে তিন বছরের চুক্তি করেছে রেড ডেভিলরা। ২০২৭ সালের জুন পর্যন্ত ওল্ড ট্রাফোর্ডে থাকবেন তিনি। আমোরিম বর্তমানে পর্তুগালের ক্লাব স্পোর্টিং সিপিতে দায়িত্ব পালন করছেন। চার বছর ধরে ক্লাবটিতে আছেন পর্তগীজ কোচ।

বিবৃতিতে ইউনাইটেড জানিয়েছে, ‘ম্যানচেস্টার ইউনাইটেড ছেলেদের দলের প্রধান কোচ হিসেবে রুবেন আমোরিমকে নিয়োগে আনন্দিত। রুবেন ইউরোপীয় ফুটবলে তরুণ কোচদের একজন। একজন খেলোয়াড় এবং কোচ উভয় হিসেবেই তিনি অত্যন্ত উচ্চমানের। স্পোর্টিং সিপির হয়ে পর্তুগালে দুইবার প্রাইমিরা লিগা জিতেছেন; যার মধ্যে প্রথমটি ছিল ১৯ বছরের মধ্যে ক্লাবের প্রথম শিরোপা।’

গত সোমবার টেন হাগকে বিদায় করার পর আমোরিমের সাথে যোগাযোগ করে ইউনাইটেড কর্তৃপক্ষ। পর্তুগালের এ কোচ ইউনাইটেডের প্রথম পছন্দ এবং তার সাথে চুক্তির জন্য বর্তমান ক্লাবকে রিলিজ ক্লজ হিসেবে ১০ মিলিয়নও দিতে প্রস্তুত ইংলিশ জায়ান্টরা। স্পোর্টিং সিপির হয়ে চারটি লিগ শিরোপা জিতেছেন আমোরিম।

১১ নভেম্বর দায়িত্ব গ্রহণের পর ২৪ নভেম্বর লিগে ইপসউইচের বিপক্ষে প্রথমবার ডাগআউটে দেখা যাবে আমোরিমকে। তার আসার আগপর্যন্ত রুদ ফন নিস্টলরয়কে আপদকালীন দায়িত্ব দিয়েছে ইউনাইটেড।

Jui  Banner Campaign
ট্যাগ: আমোরিমটেন হাগনিস্টলরয়পর্তুগালম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টসস্পোর্টিং সিপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতকে চাপের মধ্যে রেখে জিততে চায় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ২১, ২০২৬

বৃষ্টিতে ভেস্তে গেল পাকিস্তান-নিউজিল্যান্ড সুপার এইট, পয়েন্ট ভাগাভাগি

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা কারাগারে

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

সুন্দরবনে অস্ত্র-গোলাবারুদসহ ডাকাত আটক

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT