বিনোদন

অমিতাভকে ছুঁতে খুদে ভক্তের দুঃসাহসিক কাণ্ড!

অমিতাভের জন্য খুদে ভক্তের দুঃসাহসিক কাণ্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

খুদে ভক্ত অমিতাভের কাছাকাছি যাওয়ার জন্য দুঃসাহসিক কাণ্ড ঘটাচ্ছে, ভিড়ের মাঝে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রবিবার অমিতাভ বচ্চনের বাড়ি জলসায় ঘটে যাওয়া এক ঘটনা চমকে দিয়েছে সবাইকে। সম্প্রতি নিজের ব্লগে সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন অভিনেতা।

প্রতি রবিবার ‘জলসা’র বাইরে ভক্তদের উদ্দেশে হাত নেড়ে সৌজন্য বিনিময় করেন অমিতাভ বচ্চন। কড়া নিরাপত্তার ব্যবস্থা থাকে সেখানে। কিন্তু গত রবিবার অভিনেতাকে একবার ছুঁয়ে দেখার জন্য মজার কান্ড করে বসলো এক চার বছরের শিশু। কড়া নিরাপত্তাবলয় ভেঙে, পুলিশের ব্যারিকেড টপকে সোজা অভিনেতার পায়ের কাছে চলে আসে সেই খুদে ভক্ত। অমিতাভের পায়ে লুটিয়ে পড়ে শিশুটি।

নিরাপত্তারক্ষীদের চোখে এই ঘটনা ধরা পড়তেই শিশুটিকে টেনে নেয়ার চেষ্টা করেন তারা। কিন্তু বাধা দেন অমিতাভ। সেই ভক্তের সঙ্গে কথা বলেন অভিনেতা। শিশুটির ইচ্ছা পূরণ করেন বিগ বি।

নিজের ব্লগে শিশুটির প্রশংসা করে অভিনেতা লিখেছেন, “এক শিশু এসেছিল ইন্দোর থেকে। চার বছর বয়সেই সে ‘ডন’ ছবিটি দেখে ফেলেছে। ছবির সংলাপ তার মুখস্থ। তার পর থেকেই তার আমার সঙ্গে দেখা করার ইচ্ছা। আমাকে দেখে চোখের জল ধরে রাখতে পারেনি, সোজা লুটিয়ে পড়ে। যা মোটেও পছন্দ না আমার। শুধু তা-ই নয়, আমার একটি ছবিও সঙ্গে করে এনেছিল। তাতেই একটা অটোগ্রাফ দিই।’’

অমিতাভ বচ্চন আরও জানান, ওই শিশু ইন্দোর থেকে বাবার লেখা একটি চিঠিও নিয়ে এসেছে।

সম্প্রতি মুক্তি পেয়েছে অমিতাভ বচ্চনের ‘উঁচাই’। সুরজ বারজাতিয়া পরিচালিত এই ছবি বক্স অফিসে ভালো করেছে।

বিষয়:অমিতাভ বচ্চন জলসা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…