চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেরা অভিনেতা অভিষেক, গর্বিত বাবা অমিতাভ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৭ অপরাহ্ণ ১৬, আগস্ট ২০২৫
বিনোদন
A A

মেলবোর্নে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। আর ছেলের পুরস্কার জেতার পরেই প্রশংসায় ভরিয়ে একটি দীর্ঘ নোট লিখেছেন বাবা অমিতাভ বচ্চন।

নিজের ব্লগে অমিতাভ অভিষেককে ‘পরিবারের গর্ব ও সম্মান’ বলে অভিহিত করেছেন। নিজেকে ‘ভীষণ গর্বিত বাবা’ আখ্যা দিয়ে অমিতাভ বলেছেন যে, ‘জয়ের আনন্দ যেমন বড়, তেমনই পুরস্কার জয়ের আনন্দও।’

অমিতাভ বচ্চন নিজেকে ‘পৃথিবীর সবচেয়ে সুখী বাবা’ বলেছেন। ম্যাগাজিনের কভারে অভিষেক বচ্চনের ছবিও শেয়ার করেছেন তিনি। ছেলের ছবি শেয়ার করে অমিতাভ লিখেছেন, ‘পুরো বিশ্বের সবচেয়ে সুখী বাবা আমি… অভিষেক, তুমি আমাদের পরিবারের গর্ব ও সম্মান।’

‘দাদাজি যে পতাকা প্রতিষ্ঠা করেছে, তা তুমিই নিজের কঠোর পরিশ্রম ও বীরত্ব দিয়ে বহন করে নিয়ে গিয়েছ। ধারাবাহিকতা, কখনো হার না মানার মনভাব: আপনি আমাকে যত নীচে টানবেন, আমি আমার কঠোর পরিশ্রম দিয়ে আবার দাঁড়াব এবং আরও লম্বা হয়ে দাঁড়াব। সময় লেগেছে, কিন্তু তুমি হাল ছাড়োনি। তুমি নিজের যোগ্যতায় বিশ্বকে দেখিয়েছ। মেলবোর্নে সেরা শিল্পী হিসেবে তোমাকে ঘোষণা করা হয়েছে। একজন বাবার জন্য এর চেয়ে বড় উপহার আর কিছু হতে পারে না।’

অমিতাভ নিয়মিত অভিষেকের জন্য পোস্ট শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে। গত মাসে অভিষেক তার ‘কালীধর লাপাতা’ ছবির প্রশংসা পাওয়ায় বেশ কিছু নোট শেয়ার করেছিলেন অমিতাভ। লিখেছিলেন যে, ‘অভিষেক ও ‘কালিধর লাপাতা’ ছবির প্রশংসার পাহাড় আসছে। যা আমার ছেলের জন্য গর্বে আমার হৃদয় ও মন ভরিয়ে দেয়…’

অভিষেককে শেষ দেখা গিয়েছিল ‘কালিধর লাপাতা’ সিনেমাতে। যেখানে তিনি কালীধরের চরিত্রে অভিনয় করেছিলেন, একজন মধ্যবয়সী ব্যক্তি যার স্মৃতিশক্তি হ্রাস পেয়েছে। আজীবন অনেক ধরনের ঘাত-প্রতিঘাত ও নীরব বিশ্বাসঘাতকতার সঙ্গে লড়াই করছেন। মধুমিতা পরিচালিত ‘কালীধর লাপাতা’ স্ট্রিমিং হচ্ছে জি ফাইভে। এতে আরও অভিনয় করেছেন দাইভিক ভাগেলা।- হিন্দুস্তান টাইমস

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিষেক বচ্চনঅমিতাভ বচ্চনবলিউড অভিনেতামেলবোর্নেমেলবোর্নের ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডস নাইট ২০২৫-
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে নকআউটে বেলজিয়াম, ড্রয়ে সঙ্গী মিশর, অপেক্ষায় ইরান

জুন ২৭, ২০২৬

যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে পাল্টা হামলার দাবি ইরানের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার শঙ্কা

জুন ২৭, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের অভিবাসী আটককেন্দ্রে মৃত্যুর ঘটনায় স্বাধীন তদন্তের আহ্বান জাতিসংঘের

জুন ২৭, ২০২৬
+ গ্রাফিক্স (সংগ্রহ)

৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো পাকিস্তান

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT