বিনোদন

রাশমিকার ‘ডিপফেক’ ভিডিও ভাইরাল, সরব হলেন অমিতাভ!

অমিতাভ বচ্চন ও রাশমিকা সিং এর ডিপফেক ভিডিও ভাইরাল. Channel i News - চ্যানেল আই নিউজ

অমিতাভ বচ্চন ও রাশমিকা সিং এর ডিপফেক ভিডিও ভাইরাল, যেখানে অমিতাভের মুখের সাথে রাশমিকার মুখের পরিবর্তন দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানার একটি ভিডিও ক্লিপ! যেখানে তাকে দেখা গেছে একটি ডিপ নেকলাইন কালো পোশাকে! যা ভাইরাল হতেই রীতিমত নানান ধরনের আলোচনা-সমালোচনা হচ্ছে।

ভিডিওটিতে দেখা গেছে, কালো পোশাকে একটি লিফট থেকে বের হচ্ছেন রাশমিকা। কিন্তু না, এটা রাশমিকা নন এটা মূলত জারা প্যাটেল নামের এক ব্রিটিশ-ইন্ডিয়ান তরুণীর ভিডিও। সেখানেই রাশমিকার মুখটিকে এমনভাবে বসানো হয়েছে, যেটা দেখতে একেবারে বাস্তব মনে হচ্ছে। আর এই প্রযুক্তির নাম হলো ‘ডিপফেক’।

বিষয়টি নিয়ে রাশমিকা নিজে কোন মন্তব্য না করলেও এবার সেই বিষয় নিয়েই সরব হলেন খোদ অমিতাভ বচ্চন। অমিতাভ টুইট করে লিখেছেন, ‘এই ঘটনাটি খুব জঘন্য এবং আইনত ব্যবস্থা নেওয়া উচিত।’

এর আগে ‘গুডবাই’ সিনেমায় একসঙ্গে কাজ করেছেন রাশমিকা ও অমিতাভ। এদিকে শিগগির মুক্তি পাবে রণবীর কাপুর ও রাশমিকা মান্দানা অভিনীত ‘অ্যানিমেল’ সিনেমাটি।


সূত্র: বলিউড লাইফ

বিষয়:অমিতাভ বচ্চন দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…