বিনোদন

তোমার বাবা হিসেবে গর্বিত: অভিষেককে অমিতাভ

অমিতাভের ছেলে অভিষেকের ছবি, গর্বিত বাবা হিসেবে. Channel i News - চ্যানেল আই নিউজ

অমিতাভের ছেলে অভিষেকের ছবি, গর্বিত বাবা হিসেবে, একটি পারিবারিক মুহূর্তের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

শুক্রবার মুক্তি পেয়েছে অভিষেক বচ্চনের আসন্ন ছবি ‘বব বিশ্বাস’এর ট্রেলার। চোখে মোটা গোল ফ্রেমের চশমা, সিঁথি কাটা আচরানো চুল, একেবারে সাদামাটা ভোলাভালা লুকে ছবিতে দেখা যাবে অভিনেতাকে। ছেলের আসন্ন ছবি ট্রেলার দেখে মুগ্ধ অমিতাভ বচ্চন।

শুধু তাই নয়, প্রশংসা করে টুইটও করেছেন বিগ বি। ‘বব বিশ্বাস’ এর ট্রেলার টুইট করে বিগ বি লেখেন, ‘তোমার জন্য বাবা হিসেবে আমি গর্বিত’।

সুজয় ঘোষের ‘কাহানি’ ছবিতে বব বিশ্বাসের চরিত্রে দেখা গিয়েছিল শাশ্বত চট্টোপাধ্যায়কে। এক ভাড়াটে খুনির চরিত্রে নজর কেড়েছিলেন শাশ্বত। সেই হাড়হিম করা চরিত্রকে ভুলতে পারেনি মানুষ।

কাহানি ছবির সেই বব বিশ্বাসকে সামনে রেখেই এবার আস্ত একটা ছবি বানিয়ে ফেলেছেন পরিচালক সুজয় ঘোষের কন্যা দিয়া অর্ণপূর্না ঘোষ। ছবির নাম ভূমিকায় অভিনয় করছেন অভিষেক বচ্চন।

সাদামাটা লুকের পিছনে রয়েছে এক সিরিয়াল কিলারের আসল চেহারা। ২ মিনিট ৩২ সেকেন্ডের ট্রেলারের পরতে পরতে রয়েছে রহস্য এবং রোমাঞ্চে ভরপুর। আগামী ৩ ডিসেম্বর জিফাইভ-এ মুক্তি পাবে এই ছবি।

বিষয়:অভিষেক অমিতাভ বচ্চন ওটিটি জি-ফাইভ বব বিশ্বাস সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…