চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির সামনে গিয়ে থেমে গেলেন অমিতাভ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪২ অপরাহ্ন ২০, জানুয়ারি ২০২৩
বিনোদন
A A

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাতে সৌদি আরবের কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলেন তারকা ফুটবলার লিওনেল মেসি, নেইমার ও ক্রিস্টিয়ানো রোনালদোরা। সেই মাঠেই তাদের সঙ্গে হঠাৎ এন্ট্রি নিয়ে সবাইকে চমকে দিলেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন।

শুক্রবার (২০ জানুয়ারি) সকালে একটি ভিডিও পোস্ট করে অমিতাভ লিখেন, ‘রিয়াদে অবিশ্বাস্য একটি সন্ধ্যা! ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি, এমবাপ্পে, নেইমার একসঙ্গে খেলেছেন। উদ্বোধনী ম্যাচে আমন্ত্রিত অতিথি…। পিএসজি ভার্সেস রিয়াদ সিজন… অবিশ্বাস্য!’

ভিডিওতে দেখা যায়, মাঠে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন নেইমার, এমবাপ্পে, ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসিসহ অন্য ফুটবলাররা। একে একে সবার সঙ্গে হাত মেলান অমিতাভ। তবে মেসির সামনে গিয়ে কিছুটা সময় দাঁড়িয়ে অমিতাভকে কিছু একটা বলতে দেখা যায়।

প্রিয় ফুটবলারদের সঙ্গে প্রিয় অভিনেতাকে দেখে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘আপনাকে ঈর্ষা হয় স্যার।’ আরেকজন লিখেছেন, ‘স্যার, আপনি মেসিকে কী বলেছেন?’ যদিও এই প্রশ্নের উত্তর দেননি অমিতাভ বচ্চন।

বৃহস্পতিবার রাত ১১টায় রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে রিয়াদ সিজন টিমকে ৫-৪ গোলে হারিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এই ম্যাচে সর্বোচ্চ ২টি গোল করেছেন রোনালদো। এ জন্য তার হাতে ওঠে ম্যাচসেরার পুরস্কার।

এছাড়া রিয়াদের হয়ে ১টি করে গোল করেন জ্যাং হুন সো ও তালিসকা। আর মেসি ছাড়া পিএসজির হয়ে গোল করেন মার্কুইনস, সার্জিও রামোস, কিলিয়ান এমবাপ্পে ও একিটিকে। পেনাল্টি মিস করা নেইমার জুনিয়র ছিলেন গোলহীন।

Reneta

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

Jui  Banner Campaign
ট্যাগ: অমিতাভ বচ্চনক্রিস্টিয়ানো রোনালদোনেইমারপিএসজিলিওনেল মেসি
শেয়ারTweetPin

সর্বশেষ

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

১৭ বছরের দীর্ঘ নির্বাসন থেকে ফিরে প্রধানমন্ত্রী তারেক রহমান!

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

ইউপি চেয়ারম্যান থেকে প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টামণ্ডলী

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT