অর্থনীতি

পেট্রাপোলে আসছেন অমিত শাহ, বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

পেট্রাপোল বন্দরে অমিত শাহের আগমন, বাংলাদেশ-ভারত সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

পেট্রাপোল সীমান্তে অমিত শাহের আগমন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, সীমান্তে বিভিন্ন যানবাহন ও নিরাপত্তা কর্মীরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বেনাপোল বন্দরের বিপরীতে এশিয়ার বৃহত্তম স্থলবন্দর ভারতের পেট্রাপোলে আধুনিক প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন করবেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই উপলক্ষে ২ দিন (শনিবার-রবিবার) ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

সংবাদ মাধ্যম ইউএনবি জানিয়েছে, ভারতের পেট্রাপোলে প্যাসেঞ্জার টার্মিনালটি রোববার (২৭ অক্টোবর) উদ্বোধন করবেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই উপলক্ষে আজ শনিবার ও আগামীকাল রোববার দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল চেকপেস্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

আগামী সোমবার (২৮ অক্টোবর) সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি বাণিজ্য চালু হবে। এর আগে গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) টার্মিনালটি উদ্বোধনের কথা ছিল। রৈরী আবহাওয়ার কারণে সিদ্ধান্ত পরিবর্তন করে পেট্রাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ।

বিষয়:অমিত শাহ আমদানি-রপ্তানি বেনাপোল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…