লিটল ম্যাগাজিন সম্পাদনায় অবদানের জন্য কাব্যশ্রী সাহিত্য পুরস্কার পেলেন ‘সাম্প্রতিক’ সম্পাদক আমিরুল বাসার। ১ আগস্ট পাবনা প্রেসক্লাব মিলনায়তনে পাবনা কাব্যশ্রী লেখক চক্র আয়োজিত ৩য় সাহিত্য সম্মেলনে এ পুরস্কার দেওয়া হয় তাকে।
পুরস্কার তুলে দেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ। এসময় উপস্থিত ছিলেন কবি মজিদ মাহমুদ।
২০২২ সাল থেকে শিল্প-সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে পুরস্কার দিয়ে আসছে কাব্যশ্রী লেখক চক্র। এ বছর ৬টি শাখায় ‘কাব্যশ্রী সাহিত্য পুরস্কার’ দেওয়া হয়।
পুরস্কারপ্রাপ্তরা হলেন- কবিতায় শিবলী মোকতাদির, কথাসাহিত্যে দিলারা মেজবাহ, প্রবন্ধ ও গবেষণায় ড. আলী রেজা, ছোটগল্পে কথা হাসনাত, শিশুসাহিত্যে মিতুল সাইফ।
এ বছর আজীবন সাহিত্য সম্মাননা পেলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ এবং সাংগঠনিক সম্মাননা পেলেন বেগম ফিরোজা খান।
আমিরুল বাসারের সম্পাদনায় ১৯৯২ সাল থেকে এ পর্যন্ত ‘সাম্প্রতিক’ প্রকাশিত হয়ে আসছে। বিশেষ সংখ্যার মধ্যে গল্প সংখ্যা, বাদলদিনের কবিতা সংখ্যা, মে দিবস সংখ্যা, ভাষা সংখ্যা, শ্রমিক সংখ্যা উল্লেখযোগ্য।
উল্লেখ্য, ২০২৪ সালে আমিরুল বাসারকে ‘ঈক্ষণ লিটল ম্যাগাজিন সম্মাননা’ও দেওয়া হয়।








