চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী আটক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৬ পূর্বাহ্ন ০৩, নভেম্বর ২০২৩
- সেমি লিড, রাজনীতি
A A

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর গুলশানের ৮১ নম্বর রোডের বাসা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করে চ্যানেল আই অনলাইনকে বলেন: আটকের পর আমীর খসরু মাহমুদ চৌধুরীকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।

তিনি বলেন: পল্টন থানায় দায়ের করা পুলিশ হত্যা মামলাসহ সম্প্রতি অনেকগুলি মামলা দায়ের করা হয়েছে। তাকে যে কোনো একটি মামলায় গ্রেপ্তার দেখানো হবে।

গোয়েন্দা পুলিশ বলছে, নাশকতার মামলার আসামি আমীর খসরুকে গ্রেপ্তারে বৃহস্পতিবার তার গুলশানের বাসা ঘিরে ফেলে ডিবি। এরপর তাকে ভেতর থেকে ধরে নিয়ে আসা হয়। আটকের পর রাত ১টা ১৫ মিনিটে আমীর খসরুকে একটি সাদা মাইক্রোবাসে ডিবিতে নেওয়া হয়। রাতে তিনি ডিবির হাজতে থাকবেন।

ডিএমপি জানায়, ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে মোট ৩৬টি মামলা হয়েছে। এসব মামলার এজাহারনামীয় আসামি ১ হাজার ৫৪৪ জন। প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ ঢাকা শহরে নাশকতার মামলায় আমির খসরুকে আসামি করা হয়েছে। খসরু ছাড়াও প্রধান বিচারপতির বাসায় হামলায় আসামির তালিকায় রয়েছেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি নেতা মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, রুহুল কবির রিজভী, আবদুল আউয়াল মিন্টু, বরকতউল্লা বুলু, জয়নুল আবদিন ফারুক, জয়নাল আবেদীন, আহমেদ আজম খান, নিতাই রায় চৌধুরী, শামসুজ্জামান, আলতাফ হোসেন চৌধুরী, শাহজাহান ওমর, মাহবুব উদ্দিন খোকনসহ অনেকে।

Reneta

শনিবার (২৮ অক্টোবর) সরকার পদত্যাগের এক দফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ ডাকে বিএনপি। ওই দিন এর পাল্টা কর্মসূচি হিসেবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশ ডাকে আওয়ামী লীগ। তবে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দলটির কর্মীদের সংঘর্ষ হয়। এতে এক পুলিশ সদস্যসহ দুইজন নিহত হন। পরে বিএনপির সমাবেশ পণ্ড হয়ে যায়। সমাবেশে মির্জা ফখরুল ইসলাম ও বিএনপির অন্যান্য নেতাদের সঙ্গে নয়া পল্টনের স্টেজে ছিলেন আমীর খসরু। তবে সমাবেশ পন্ড হওয়ার পর তার সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। সমাবেশের পরদিন রোববার (২৯ অক্টোবর) বিএনপি ও জামায়াত সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে। ওই দিন রাজধানীতে ও লালমনিরহাটে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনার জেরে মঙ্গলবার বুধবার ও বৃহস্পতিবার টানা ৩ দিনের অবরোধ পালন করে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী।

Jui  Banner Campaign
ট্যাগ: আটকআমির খসরু মাহমুদ চৌধুরীডিবিবিএনপির স্থায়ী কমিটির সদস্য
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক শ্রমবাজারে ভুয়া সনদ রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: বাংলাদেশ নৌবাহিনী

নৌবাহিনীর জন্য হাইড্রোগ্রাফিক ও ওশানোগ্রাফিক জরিপ জাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষর

ফেব্রুয়ারি ৮, ২০২৬

পরীমনিকে হত্যার হুমকি

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: পল্লবী লাল মাঠে আয়োজিত জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

দেশ পুনর্গঠনই আমাদের লক্ষ্য: তারেক রহমান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT