চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিতীয় সাংবাদিক আবাসন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেবেন আমিনুল হক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৩ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০২৬
রাজনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৬ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আমিনুল হক ৫নং ওয়ার্ডের সাংবাদিক কলোনিসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ ও কুশল বিনিময় করেছেন। এ সময় তিনি ভোটারদের কাছে ধানের শীষে ভোট প্রার্থনা করেন। সাংবাদিকদের জন্য আরেকটি আবাসন প্রকল্প বাস্তবায়নে তিনি উদ্যোগ নেবেন বলেও জানান।

শনিবার (৩১ জানুয়ারি) গণসংযোগকালে আমিনুল হক বলেন, নির্বাচিত হলে তিনি দারিদ্র্য বিমোচন, ক্ষুধামুক্ত সমাজ গঠন এবং নারীদের স্বাবলম্বী করার নিশ্চয়তা দেবেন। একই সঙ্গে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের ঘোষণা দেন তিনি।

তিনি আরও বলেন, নিম্ন ও মধ্যম আয়ের সকল নাগরিকের জন্য স্থায়ী ও পূর্ণ পুনর্বাসন, নিরাপত্তা এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করা হবে। পাশাপাশি পুরো এলাকা জুড়ে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন বৃদ্ধি করা হবে।

শিক্ষা খাতের উন্নয়নের বিষয়ে তিনি জানান, পল্লবী ও রূপনগর থানার আওতাধীন সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে অগ্রাধিকার ভিত্তিতে জাতীয়করণ করা হবে।

আমিনুল হক বলেন, পল্লবী থানা এলাকার ১০, ১১ ও ১২ নম্বর উর্দুভাষী জনগোষ্ঠীর সকল নাগরিক সুবিধা নিশ্চিত করে তাদের স্থায়ী পূর্ণবাসন ও সামাজিক মর্যাদা প্রদান করা হবে। ধর্ম, বর্ণ ও দলমত নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকল ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালনের লক্ষ্যে প্রতিটি ওয়ার্ডে মসজিদ, মাদ্রাসা, মন্দির ও গির্জাসহ উপাসনালয় স্থাপন ও সংস্কার করা হবে।

স্বাস্থ্যসেবা প্রসঙ্গে তিনি বলেন, মিরপুর ও রূপনগর এলাকায় ওয়ার্ডভিত্তিক স্বাস্থ্য ও মাতৃসদন কেন্দ্র স্থাপন করা হবে। এসব কেন্দ্রে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানসহ গর্ভবতী মায়েদের বিশেষ সেবা নিশ্চিত করা হবে।

Reneta

এছাড়া মিরপুর ১১ নম্বর সাংবাদিক কলোনিতে প্রায় ২০০টি প্লটে সাংবাদিকরা বসবাস করছেন উল্লেখ করে আমিনুল হক জানান, সাংবাদিকদের আবাসন সুবিধা বাড়াতে তিনি দ্বিতীয় একটি সাংবাদিক আবাসন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেবেন।

গণসংযোগকালে স্থানীয় বাসিন্দারা বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন এবং প্রার্থী আমিনুল হক তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনগণসংযোগজাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ঢাকা-১৬ আসনধানের শীষপ্রার্থী আমিনুল হক
শেয়ারTweetPin

সর্বশেষ

ভালুকায় খেজুর চাষের সাফল্যের পর এবার রস-গুড় উৎপাদনের উদ্যোগ

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মেট্রোরেলে চলাচলে বাড়ছে সময়, রোববার থেকে কার্যকর

জুন ৬, ২০২৬

পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়াম, যেখানে হবে সাফের ফাইনাল

জুন ৬, ২০২৬

দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স উৎপাদন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

লাগেজ ফি দিতে অস্বীকৃতি: জোর করে বিমানে উঠে পুলিশকে কামড় দিলেন যাত্রী

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT