চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমেরিকাকে বয়কট করবে ইরান, বিশ্বকাপ নয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৭ অপরাহ্ন ১৯, মার্চ ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের মাঝেই ২০২৬ ফুটবল বিশ্বকাপ নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করল ইরান। দেশটির ফুটবল ফেডারেশনের প্রধান মেহেদী তাজ বুধবার জানিয়েছেন, ইরান কোনোভাবেই বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করবে না, তবে তারা যুক্তরাষ্ট্রে গিয়ে খেলতে অনিচ্ছুক।

তিনি বলেন, ইরানের জাতীয় দল বিশ্বকাপের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে এবং টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর প্রশ্নই আসে না। যদিও যুক্তরাষ্ট্রে গিয়ে ম্যাচ খেলতে আপত্তি রয়েছে তাদের। ‘আমরা আমেরিকাকে বয়কট করব, কিন্তু বিশ্বকাপকে নয়’ সাফ জানিয়ে দেন তিনি।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ। ইতোমধ্যেই ইরান প্রথমদিকেই চূড়ান্ত পর্বে জায়গা নিশ্চিত করেছে। তবে ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সংঘাত শুরু হওয়ার পর থেকেই তাদের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন উঠেছিল।

বিশ্বকাপের গ্রুপ পর্বে ইরানের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে হওয়ার কথা রয়েছে। তবে ইরান ফুটবল ফেডারেশন এই ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নেওয়ার জন্য ফিফার সঙ্গে আলোচনা চালাচ্ছে বলে জানিয়েছেন তাজ।

এদিকে প্রস্তুতির অংশ হিসেবে বর্তমানে তুরস্কে ক্যাম্প করছে ইরান দল। সেখানেই দুটি প্রীতি ম্যাচ খেলবে তারা। এছাড়া চার জাতির একটি আমন্ত্রণমূলক টুর্নামেন্টে অংশ নিতে ২৭ মার্চ নাইজেরিয়ার বিপক্ষে এবং চার দিন পর কোস্টারিকার বিপক্ষে খেলবে তারা। মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে এই টুর্নামেন্টটি জর্ডান থেকে সরিয়ে তুরস্কের আনাতালিয়ায় নেওয়া হয়েছে।

এদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম জানিয়েছেন, প্রয়োজন হলে তাদের দেশ ইরানের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত।

Reneta

সবশেষে সিদ্ধান্ত নেবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটি জানিয়েছে, তারা ইরান ফুটবল ফেডারেশনের সঙ্গে যোগাযোগ রাখছে, তবে ঘোষিত সূচি অনুযায়ীই সব দল অংশ নেবে, এমনটাই প্রত্যাশা তাদের।

একইসঙ্গে ফুটবলারদের আন্তর্জাতিক সংগঠন ফিফপ্রোর এশিয়া-প্যাসিফিক প্রধান বো বুশ মনে করেন, বিশ্বকাপে অংশ নেওয়া প্রত্যেক খেলোয়াড় ও সমর্থকের নিরাপত্তা নিশ্চিত করা ফিফার দায়িত্ব। তার ভাষায়, ‘মানবাধিকার রক্ষা এবং ঝুঁকি নিরূপণ করে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আমেরিকাইরানফিফাবিশ্বকাপযুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আমেরিকাকে বয়কট করবে ইরান, বিশ্বকাপ নয়

মার্চ ১৯, ২০২৬
ছবি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রাষ্ট্রপতির সাথে ঈদের নামাজ পড়বেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

মার্চ ১৯, ২০২৬
ছবি: দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দান।

ঈদের জামাতের জন্য প্রস্তুত দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দান

মার্চ ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কাতারের গ্যাস স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও নিরাপদ রয়েছে: শেল

মার্চ ১৯, ২০২৬

যুক্তরাজ্যে গ্যাসের দাম ২০ শতাংশের বেশি বেড়েছে

মার্চ ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT