চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমানউল্লাহ আমানের আপিলের রায় ৩০ এপ্রিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪০ অপরাহ্ন ০৪, মার্চ ২০২৫
- সেমি লিড, আদালত
A A

দুর্নীতির অভিযোগে ২০০৭ সালে করা মামলায় সাজার রায়ের বিরুদ্ধে বিএনপি নেতা আমানউল্লাহ আমান ও তার স্ত্রীর করা আপিলের শুনানি শেষে রায়ের জন্য ৩০ এপ্রিল দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

মঙ্গলবার জ্যেষ্ঠ বিচারপতি মো: আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বিভাগ রায়ের এই দিন ধার্য করেন।

আদালতে আমানউল্লাহ আমান ও তার স্ত্রীর আপিল আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। আর দুদকের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী আসিফ হাসান।

২০০৭ সালের ৬ মার্চ জরুরি অবস্থার মধ্যে আমান ও তার স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন-দুদক। সে মামলায় ২০০৭ সালের ২১ জুন বিশেষ জজ আদালত আমানকে ১৩ বছরের কারাদণ্ড দেন। আর সাবেরা আমানকে দেওয়া হয় তিন বছরের কারাদণ্ড। ওই রায়ের বিরুদ্ধে তারা হাইকোর্টে আপিল করলে ২০১০ সালের ১৬ আগস্ট হাইকোর্ট তাদের আপিল গ্রহণ করে খালাস দেন। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে দুদক আপিল করলে ২০১৪ সালের ২৬ মে আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে হাইকোর্টকে আমান দম্পতির আপিল পুনঃশুনানির নির্দেশ দেন।

পরবর্তীতে পুনঃশুনানি শেষে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আমান দম্পতির আপিল খারিজ করে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ রায় দেন। সে রায়ে আমানের ১৩ বছর ও তার স্ত্রী সাবেরা আমানের তিন বছরের সাজা বহাল রাখেন হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে কারাবন্দী আমান লিভ টু আপিল করে জামিন প্রার্থনা করেন। একপর্যায়ে ঢাকার আদালতে আমান আত্মসমর্পণ করলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান। এরপর তার স্ত্রী আত্মসমর্পণ করলে তাকেও কারাগারে পাঠানো হয়। তবে পরবর্তীতে এই মামলায় আপিল বিভাগ থেকে জামিন পান আমান উল্লাহ আমান ও তার স্ত্রী।

Jui  Banner Campaign
ট্যাগ: আমানউল্লাহ আমানসুপ্রিম কোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

আন্তর্জাতিক গণমাধ্যমের বিশ্লেষণে এগিয়ে তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশে চীনের প্রভাব ঠেকাতে তৎপর যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ধ্বংসস্তূপের মাঝেই গাজায় ফিরেছে ফুটবল

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোট পর্যবেক্ষণে ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ বিদেশি সাংবাদিক

ফেব্রুয়ারি ১১, ২০২৬

রক্তাক্ত পথ মাড়িয়ে যেভাবে ফিরে পাওয়া ভোটাধিকার

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT