আলজেইমার্স এক ধরনের রোগ। যা মস্তিষ্কের স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে। বিশেষ করে বয়স্কদের মধ্যে এই রোগ দেখা যায়। এই রোগে আক্রান্ত ব্যক্তির স্মৃতিশক্তি খুব দুর্বল হয়ে যায়। বিশেষজ্ঞরা বলেন, শুরুর দিকে অনেক সময়ই তা ধরা পড়ে না। কারণ এই রোগের লক্ষণ অন্যান্য অসুস্থতার ক্ষেত্রেও দেখা যেতে পারে। আলঝেইমার্স এক ধরণের ডিমেনশিয়া হিসাবেও পরিচিত। আলজেইমার্সকে পুরোপুরি নিরাময় করা যায় না । তবে আপনি এটির লক্ষণগুলি নিয়ন্ত্রণ করতে পারেন।






