চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিইও’কে সরিয়ে দেয়ায় চ্যাটজিপিটির সহ-প্রতিষ্ঠাতার পদত্যাগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২০ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০২৩
আন্তর্জাতিক, তথ্যপ্রযুক্তি
A A
চ্যাটজিপিটির সহ-প্রতিষ্ঠাতা ও একজন বক্তা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ওপেনএআই সংস্থার সিইও পদ থেকে সরানো হলো চ্যাটজিপিটি’র ‘নির্মাতা’ স্যাম অল্টম্যানকে। এই ঘটনার পরই চ্যাটজিপিটির সহ-প্রতিষ্ঠাতা এবং প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যান তার অফিসিয়াল এক্স (টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বোর্ড যা করেছে তাতে তিনি ও স্যাম ‘মর্মাহত এবং দুঃখিত’ উল্লেখ করে নিজে থেকেই পদত্যাগ করেছেন।

শনিবার ১৮ নভেম্বর এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, গতকাল শুক্রবার স্যাম অল্টম্যানকে কোম্পানির সিইও থেকে সরানো হলে সহ-প্রতিষ্ঠাতা গ্রেগ ব্রকম্যানও পদত্যাগ করেন।

প্রতিবেদনে বলা হয়, স্যাম অল্টম্যানকে সরানোর পাশাপাশি ওপেনএআই’র বোর্ড সিদ্ধান্ত নিয়েছিল, বোর্ড সভাপতি থেকে সরে যাবেন ব্রকম্যান। তবে সংস্থায় তিনি থাকবেন। নতুন সিইও’র অধীনে তিনি কাজ করবেন।

Banglabid

সোশ্যাল মিডিয়া বার্তায় স্যাম অল্টম্যান লেখেন, ওপেনএআই-তে কাজ করার সময়টা আমার দুর্দান্ত কেটেছে। ব্যক্তিগতভাবে এটা খুব অনন্য এক অভিজ্ঞতা ছিল। আমার সব কিছু বদলে গিয়েছিল। আশা করি, এই পৃথিবীরও কিছুটা এতে বদলেছে। এত জ্ঞানী-গুণী মানুষের সাথে কাজ করতে আমার খুবই ভালো লেগেছে।

প্রায় এক বছর আগে বিশ্বে ঝড় তুলে আত্মপ্রকাশ ঘটিয়েছিল চ্যাটজিপিটি। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাটবক্সটি তৈরি করেছিল ওপেনএআই নামক একটি সংস্থা। সেই ওপেনএআই-এর বোর্ডই এবার সংস্থার সিইও স্যাম অল্টম্যানকে সরিয়ে দিল পদ থেকে। মাইক্রোসফটের বিনিয়োগ প্রাপ্ত সংস্থার বোর্ডটি স্যাম অল্টম্যানকে সরিয়ে দেওয়ার পর বিবৃতিতে বলেন, ওপেনএআই-কে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে স্যাম অল্টম্যানের ওপর আর ভরসা করা যাচ্ছে না। এই ঘটনার পরই চ্যাটজিপিটির সহ-প্রতিষ্ঠাতা তথা সংস্থার প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যান নিজে থেকেই পদত্যাগ করেন।

৩৮ বছর বয়সি অল্টম্যান খুব অল্প সময়ের মধ্যেই গোটা বিশ্বে পরিচিতি লাভ করেছিলেন চ্যাটজিপিটির মাধ্যমে। তার সংস্থার তৈরি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাটবক্স অবাক করা সব কাজ করে দেখিয়েছে বিগত এক বছরে।

Reneta

পদত্যাগের পর সোশ্যাল মিডিয়া পোস্টে গ্রেগ লেখেন, আটবছর আগে আমার ফ্ল্যাট থেকে কাজ শুরু হয়েছিল। আমরা যা তৈরি করতে সক্ষম হয়েছি, তা নিয়ে আমি গর্বিত। একসাথে আমরা অনেক কঠিন এবং ভালো সময় কাটিয়েছি। একসাথে অনেক কাজ করেছি বলেই সাফল্য পেয়েছি। তা না হলে এটা অসম্ভব হব। তবে আজ যা খবর শুনলাম, তার পর আমি সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি সবাইকে শুভেচ্ছা জানাতে চাই ভবিষ্যতের জন্য। আমি বিশ্বাস করি মানুষের জন্য নিরাপদ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবস্থা তৈরির মিশন সম্পন্ন করা সম্ভব।

ওপেনএআই জানিয়েছে, কোম্পানির প্রধান প্রযুক্তি কর্মকর্তা মীরা মুরাতি অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রেগ ব্রকম্যানচ্যাটজিপিটিসহ-প্রতিষ্ঠাতার পদত্যাগস্যাম অল্টম্যান
শেয়ারTweetPin

সর্বশেষ

আগামী সপ্তাহেই ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১৪, ২০২৬
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, ছবি: সংগৃহীত।

বিদায়ের সময় কী বললেন ছাত্রদল সভাপতি-সাধারণ সম্পাদক?

আগস্ট ১৪, ২০২৬

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার

আগস্ট ১৪, ২০২৬

শিল্পকলায় এবার সেই তিন সিনেমার টিকিট শো!

আগস্ট ১৪, ২০২৬
এক শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, ছবি: সংগৃহীত।

সীতাকুণ্ড শিপ ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যু বেড়ে ৮

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT