চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তিযুদ্ধ জাদুঘরে ক্যালিগ্রাফি ও টাইপোগ্রাফি প্রদর্শনী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৮ অপরাহ্ণ ১২, মে ২০২৩
শিক্ষা
A A

দেশের ব্যতিক্রমী প্রকাশনা ‘ক্রেয়নম্যাগ’ এর উদ্যোগে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে শুরু হয়েছে ক্যালিগ্রাফি এবং টাইপোগ্রাফি প্রদর্শনী ‘বর্ণমালা’৷ তিনদিন ব্যাপী আয়োজিত এই প্রদর্শনী চলবে আগামী ১৩ মে শনিবার পর্যন্ত৷

পৃথিবীর সব হারিয়ে যাওয়া বর্ণমালার প্রতি গভীর মমত্ববোধ থেকে, বাংলাদেশের সকল ভাষাভাষী মানুষদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ক্রেয়নম্যাগ চায় বাংলাদেশি বর্ণমালার সংরক্ষণ করতে৷ বাংলাদেশের যেকোন ধরনের ভাষার ( বাংলা, আদিবাসী গোষ্ঠীর ভাষা) লিপিমালাকে ক্যালিগ্রাফি, টাইপোগ্রাফি, লেটারিং আকারে সর্ব সমক্ষে উপস্থাপন করার সেই প্রয়াসেই ‘বর্ণমালা’ প্রদর্শনীর আয়োজন।

উদ্বোধনী অনুষ্ঠানে আজকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথা-সাহিত্যিক, লেখক ও ঔপন্যাসিক সেলিনা হোসেন, লায়ন সালমা আদিল এম জে এফ, প্রতিষ্ঠাতা (সালমা আদিল ফাউন্ডেশন), সি এফ ও ( টপ অফ মাইন্ড), ইউ এন ডি পি এর প্রোজেক্ট ম্যানেজার রেবেকা সুলতানা এবং বাংলা একাডেমির আজীবন সদস্য কবি গুলশান-ই-ইয়াসমীন।

উদ্বোধনী বক্তব্যে সালমা আদিল বলেন, বাংলা ভাষার প্রচার ও প্রসারে ক্রেয়নম্যাগ দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে৷ বর্ণমালা প্রদর্শনীটি সেই উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ অংশ৷ আমি আশাকরি এই উদ্যোগের মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম বাংলা ভাষা নিয়ে আরও বেশি সচেতন হবে।

ভাষার শুদ্ধ উচ্চারণ, শুদ্ধ প্রয়োগের জন্য বর্ণমালার সঠিক ব্যবহার জানা অপরিহার্য৷ বর্ণমালার সংরক্ষনের অভাবেই নানা ভাষা আজ হারিয়ে গেছে৷ এই প্রসঙ্গে সেলিনা হোসেন বলেন, আমরা ভাষার জন্যে রক্ত দিয়েছি। এই ভাষা শুদ্ধভাবে রক্ষার দায়িত্ব আমাদের। সংরক্ষণের অভাবে বাংলা বর্ণমালা যেন হারিয়ে না যায়৷ ভাষার সংরক্ষনে ক্রেয়নম্যাগের এই উদ্যোগ আরও এগিয়ে যাক।

এই প্রদর্শনীতে নলেজ পার্টনার হিসেবে রয়েছে ইউএনডিপি।

Reneta

ইউএনডিপির প্রোজেক্ট ম্যানেজার রেবেকা সুলতানা জানান, বর্ণমালা প্রদর্শনী ভাষাকে জীবন্ত করে ফুটিয়ে তুলছে আমাদের সামনে। আমি চাইবো ক্রেয়নম্যাগের এই আয়োজন অব্যাহত থাকুক। বাংলা ভাষার সাথে অন্য ভাষা গুলোও বেড়ে উঠুক সমান ছন্দে। ইউ এনডিপি এই আয়োজনে অংশীদার হয়ে আনন্দিত৷

প্রদর্শনীতে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন শিল্পীরা অংশগ্রহণ করেছেন৷ অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন অরূপ বাউল, জান্নাতুল ফেরদৌস, শুভ্র ধর, আব্দুল বাতেন সরকার, মনোয়ার হোসেন শাহ, মো: মোরসালিন বিন কাশেম, ওবাইদুল্লাহ ওমর, উপল রায় চৌধুরী, মেহনাজ তাবাসসুম সহ আরও অনেকে।

এই আয়োজনে সাসটেনেবল ফ্যাশন এক্টিভিস্ট, শিল্পী ফায়জা আহমেদ অংশ নিয়েছেন  তার শিল্প সম্ভার নিয়ে৷ মুক্তিযুদ্ধ জাদুঘরে হল গ্যালারি ৬ এর এক অংশ জুড়ে সাজানো রয়েছে তার শাড়ির সম্ভার। সেইসব শাড়িতে রয়েছে নানা রঙের, নানা বর্ণের ক্যালিগ্রাফি৷

আগামীকাল শুক্রবার দুপুর ২.০০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এবং আগামী শনিবার আয়োজনের শেষ দিনে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রদর্শনী স্থল উন্মুক্ত থাকবে দর্শনার্থীদের জন্য৷ ক্রেয়ননম্যাগ আয়োজিত বর্ণমালা প্রদর্শনীর সমাপনী  অনুষ্ঠিত হবে শনিবার ১৩ মে বিকাল সাড়ে ৩টায়৷

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যালিগ্রাফিক্রেয়নম্যাগপ্রদর্শনী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাতিসংঘ শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ৭, ২০২৬

‘পরিস্থিতি কোন দিকে যাচ্ছে খেলোয়াড়রা আগেই জানে’

জুলাই ৭, ২০২৬

‘বেশি সময়’ না খেলাদের সুযোগ দিতে চান স্কালোনি

জুলাই ৭, ২০২৬

ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা— ‘এবার পরিবর্তন করে দেখাও’

জুলাই ৭, ২০২৬

স্কালোনির মতে বিশ্বকাপে কোন নির্দিষ্ট ‘শক্তিশালী’ দল নেই

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT