চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষাও দিতে হবে: ডিএমপি কমিশনার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৯ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
ডিএমপি কমিশনার শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার গুরুত্ব আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ক্লাসের পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষাও দিতে হবে ছাত্র-ছাত্রীদের। সততা, নম্রতা, গুরুজনে শ্রদ্ধা ও অন্যায় বা দূর্নীতি না করার শিক্ষা দিতে পিতা-মাতার পাশাপাশি শিক্ষকদেরও অগ্রণী ভূমিকা রাখতে হবে। দেশকে গড়ে তুলতে হলে নীতি-নৈতিকতা সম্পন্ন মানুষ হওয়ার বিকল্প নেই।

আজ শনিবার রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ এ প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন ডিএমপি কমিশনার ও রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি শেখ মো. সাজ্জাত আলী।

অভিভাবকদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, আপনারা বাচ্চাদের ছোট ছোট ভুল ত্রুটি ধরিয়ে দিবেন অন্যথায় বাচ্চারা ছোট ছোট ভুল করতে করতে বড় ভুল করে ফেলতে পারে। তাছাড়া বাচ্চারা কাদের সাথে চলাফেরা করছে সেদিকেও দৃষ্টি দিতে হবে।

Banglabid

তিনি বলেন, শিক্ষার গুনগত মানের দিকে আমাদের দৃষ্টি দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় দেখা যাচ্ছে পাশের হার মাত্র ১০ শতাংশ। অথচ এই শিক্ষার্থীরাই ক্লাস পরীক্ষায় ৯৫ বা ১০০ নম্বর পাচ্ছে।  আমাদের সন্তানদের লেখাপড়ায় আরো বেশি মনোযোগী হতে হবে। সেই সাথে পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক উৎকর্ষতার জন্য খেলাধুলা ও সংস্কৃতি চর্চা করতে হবে।

তিনি আরও বলেন, মাতৃভাষার পাশাপাশি সবাইকে ভালোভাবে ইংরেজি শিখতে হবে। বিদেশি ভাষা বলে ইংরেজিকে অবহেলা করা যাবে না। বিশ্বায়নের এই যুগে মাতৃভাষা ভালোভাবে রপ্ত করার পাশাপাশি ভালো করে ইংরেজি শেখার বিকল্প নেই।

তিনি বলেন, গত জুলাই-আগস্টের আন্দোলনে অনেক ছাত্র-ছাত্রী হতাহত হয়েছে, এটা খুবই দুঃখজনক। আমি আন্দোলনে শহিদদের মাগফিরাত কামনা করছি ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। শহিদদের স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে আমাদের ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোযোগ দিতে হবে। দেশকে গঠন করতে পড়াশোনা করে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার কোন বিকল্প নাই।

Reneta

পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর গত জুলাই-আগস্ট এর অভ্যুত্থানে শাহাদাত বরণকারীদের সম্মানার্থে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে প্রধান অতিথি ডিএমপি কমিশনার বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনারের সহধর্মিনী মিসেস রাহেনা সুলতানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজারবাগ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহমেদ সেহেলী নাজনীন।

পুরস্কার বিতরণ শেষে রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন যা উপস্থিত সবাইকে মুগ্ধ করে। ডিএমপি কমিশনার সস্ত্রীক সে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিমসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ, রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলী, অভিভাবকগণ ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীপুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানরাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলা একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত তালিকা স্থগিত

পরবর্তী

বিসিবির বিভিন্ন বিভাগে নতুন কমিটি, দায়িত্ব পেলেন যারা

পরবর্তী
বিসিবির নতুন কমিটি ঘোষণা, কর্মকর্তাদের পরিচিতি ও দায়িত্ব প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

বিসিবির বিভিন্ন বিভাগে নতুন কমিটি, দায়িত্ব পেলেন যারা

স্বামীকে গ্রেপ্তার, হাতুড়িপেটা করে স্ত্রী হত্যার অভিযোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

হাতুড়িপেটা করে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

সর্বশেষ

ভিয়েতনামের অর্থনীতিতে জোয়ার, ২০২৭ সালের মধ্যেই ১১ শতাংশ বাড়বে প্রবৃদ্ধি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রজনন স্বাস্থ্য ভালো রাখার উপায়

আগস্ট ২৪, ২০২৬

গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঘুমানোর আগে সূরা আল-মুলক পড়ার ফজিলত কী? জানুন কোরআন-হাদিসের আলোকে

আগস্ট ২৪, ২০২৬

মার্কিন নিষেধাজ্ঞার চাপে জ্বালানির দাম বাড়ানো নিয়ে যা ভাবছে ইরান

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT