বাংলাদেশ

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

নির্বাচন কমিশন ভবনের বহির্দৃশ্য, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

ঢাকা ১৭ আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ করেছে নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন মোট সাত জন প্রার্থী। 

আজ ২৬ জুন সোমবার ঢাকা ১৭ আসনের সাতজন প্রার্থীর প্রতীক বরাদ্দ করেছে নির্বাচন কমিশন।

এতে আওয়ামী লীগের মো. এ আরাফাত পেয়েছেন নৌকা এবং হিরো আলম পেয়েছেন একতারা প্রতীক।

এছাড়াও কাজী রাশেদুল হাসান (জাকের পার্টি) পেয়েছেন গোলাপ ফুল, মো. আক্তার হোসেন (সাংস্কৃতিক মুক্তিজোট) পেয়েছেন ছড়ি, রেজাউল ইসলাম স্বপন ( বাংলাদেশ কংগ্রেস) পেয়েছেন ডাব, শেখ হাবিবুর রহমান ( তৃণমূল বিএনপি) পেয়েছেন সোনালি আঁশ এবং সিকদার আনিসুর রহমান ( জাতীয় পার্টি) পেয়েছেন লাঙল প্রতীক।

ঢাকা ১৭ আসনের এই সাতজন প্রার্থীর অংশগ্রহণে ভোট হবে আগামী ১৭ জুলাই।

বিষয়:ঢাকা ১৭ আসন নির্বাচন কমিশন হিরো আলম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…