অর্থনীতি

মুজিববর্ষ উদযাপনের বরাদ্দ বাতিল

বৈঠকে বিভিন্ন পেশার প্রতিনিধি উপস্থিত, আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈঠকে বিভিন্ন পেশার প্রতিনিধি উপস্থিত, আলোচনা চলছে, মুজিববর্ষ উদযাপনের বরাদ্দ বাতিলের বিষয়ে আলোচনা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আগামী অর্থবছর থেকে মুজিববর্ষ উদযাপন বিষয়ক সকল বরাদ্দ বাতিল করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এছাড়াও মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে করা সকল খরচের হিসাব উপস্থাপন করা হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে সচিবালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহামম্মদ ইউনূস। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

প্রেস উইং জানায়, উপদেষ্টা পরিষদের বৈঠকে মুজিববর্ষ উদযাপনে ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১ হাজার ২৬১ কোটি টাকা ব্যয় হয়েছে বলে জানানো হয়। পরে ২০২৪-২৫ অর্থবছরে এসংক্রান্ত বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত হয়।

বৈঠকে অভিজ্ঞ, দক্ষ ও যোগ্য অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগের মাধ্যমে বিদ্যমান অ্যাটর্নি সার্ভিসকে শক্তিশালী করার লক্ষ্যে দ্য বাংলাদেশ ল অফিসার্স (অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৪’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

বিষয়:উপদেষ্টা পরিষদ উপদেষ্টা পরিষদের বৈঠক মুজিববর্ষ মুজিববর্ষ উদযাপন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…