চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, স্বামীর বিরুদ্ধে মামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৫ অপরাহ্ণ ২৩, জুন ২০২৬
অপরাধ
A A
ছবি: এআই

ছবি: এআই

রাজধানীর আদাবর এলাকায় যৌতুকের দাবিতে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে এক নারীর করা মামলায় তদন্ত শুরু করেছে পুলিশ।

মামলায় অভিযুক্ত করা হয়েছে ওই নারীর স্বামী সুলতান মাহমুদ মন্ডলকে। যিনি জাতীয় জুট মিলস লিমিটেডের ব্যবস্থাপক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী ভুক্তভোগী নারী আদাবরের মোহাম্মদপুর হাউজিং সোসাইটির বাসিন্দা। ২০১৩ সালের ১১ আগস্ট ইসলামী শরিয়ত অনুযায়ী সুলতান মাহমুদ মন্ডলের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে একটি মেয়ে (১০) ও একটি ছেলে (৬) রয়েছে।

Banglabid

এজাহারে তিনি অভিযোগ করেন, বিয়ের পর থেকেই স্বামী যৌতুকের দাবিতে বিভিন্ন সময়ে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। সন্তানদের কথা বিবেচনা করে তিনি বাবার কাছ থেকে বিভিন্ন সময়ে মোট ১০ লাখ টাকা এনে দেন বলেও দাবি করেন।

অভিযোগে আরও বলা হয়, ঢাকায় একটি ফ্ল্যাট কেনার কথা বলে স্বামী পুনরায় বাবার বাড়ি থেকে ২০ লাখ টাকা যৌতুক এনে দেওয়ার জন্য চাপ দেন। বাদীর বাবা মারা যাওয়ার পর বর্তমানে বিধবা মায়ের কাছ থেকে আর টাকা আনা সম্ভব নয় জানালে স্বামী ক্ষিপ্ত হন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, চলতি বছরের ১ মে রাত আনুমানিক ১১টার দিকে আদাবরের মোহাম্মদপুর হাউজিং সোসাইটির একটি বাসার দ্বিতীয় তলার ফ্ল্যাটে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্ত স্বামী তাকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।

Reneta

এজাহারে বলা হয়েছে, ওই সময় অভিযুক্ত ব্যক্তি কিল, ঘুষি ও লাথি মেরে তাকে আহত করেন। পরে ঘরের একটি কাঁচের ইলেকট্রিক কেটলি (জগ) ভেঙে সেটি দিয়ে তার দুই হাতে আঘাত করা হয়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে রক্তাক্ত অবস্থায় তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি চিকিৎসা নেন।

নির্যাতনের শিকার ভুক্তভোগী চ্যানেল আই অনলাইনকে বলেন, আমি সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে এতদিন চুপ ছিলাম। কিন্তু নির্যাতন সহ্যের সীমা ছাড়িয়ে যাওয়ায় আইনের আশ্রয় নিয়েছি। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।

তবে আসামি সুলতান মাহমুদের অভিযোগ তাকে হয়রানি করার উদ্দেশ্যে এ ধরনের অভিযোগ করা হয়েছে। তিনি আইনগতভাবে বিষয়টি মোকাবিলা করবেন।

বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজিএমসি) এক ঊর্ধ্বতন কর্মকর্তা চ্যানেল আই অনলাইনকে বলেন, এটি একটি ব্যক্তিগত ও আইনগত বিষয়। প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো মন্তব্য করার আগে সংশ্লিষ্ট তথ্য যাচাই করা প্রয়োজন। আইনগত প্রক্রিয়ার ওপর আমাদের আস্থা রয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, মামলাটি গ্রহণ করে অভিযোগের বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ঘটনার সত্যতা যাচাইয়ে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করা হবে। তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিযোগভুক্তভোগী নারীমামলাযৌতুকের দাবিতে নির্যাতন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT