চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাজিদের ১৫০ লাগেজে চুরির অভিযোগ ভিত্তিহীন: বিমান প্রতিমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৬ অপরাহ্ণ ০৪, জুন ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশে ফেরা হাজিদের ১৫০টি লাগেজ কেটে মালামাল চুরির যে অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ের তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, অভিযোগ প্রকাশের পরপরই প্রধানমন্ত্রী বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে তাৎক্ষণিকভাবে তদন্তের নির্দেশ দেওয়া হয়।

তিনি বলেন, তদন্তের অংশ হিসেবে বিমানবন্দরের সিসিটিভি ও বডি অন ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হয়েছে। কয়েক ঘণ্টার মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয় এবং সেখানে কোনো ধরনের চুরি বা মিসহ্যান্ডলিংয়ের প্রমাণ পাওয়া যায়নি।

এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়। এসব বিষয়ে গণমাধ্যমের সহযোগিতায় প্রকৃত তথ্য যাচাই করে জনসাধারণের সামনে তুলে ধরা সম্ভব হয়।

তদন্ত প্রতিবেদনের তথ্য তুলে ধরে তিনি জানান, ওই ফ্লাইটে আসা মোট ৮৩৬টি লাগেজের মধ্যে ২১টি ব্যাগ ছেঁড়া বা কাটা অবস্থায় পাওয়া গেছে। তবে এগুলোর ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে লাগেজ ক্ষতিগ্রস্ত করা হয়েছে বা মালামাল চুরি হয়েছে—এমন কোনো প্রমাণ মেলেনি।

Reneta

প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বিমান চলাচল বিধিমালা অনুযায়ী চেক-ইন লাগেজে জমজমের পানি বা যথাযথভাবে সিলগালা না করা তরল প্রসাধনী বহন করা যায় না। স্ক্যানিংয়ের সময় এ ধরনের সামগ্রী শনাক্ত হলে বিমানবন্দর কর্তৃপক্ষ নিয়ম অনুসারে লাগেজ খুলে বা কেটে সেগুলো জব্দ করে থাকে।

তিনি আরও বলেন, ঘোষণাবিহীন নগদ অর্থ বা মানিব্যাগ বুকিং লাগেজে বহন করাও আন্তর্জাতিক নিয়মের পরিপন্থী। এসব বিধি লঙ্ঘনের কারণে কিছু লাগেজ খোলা বা কাটা হয়ে থাকতে পারে।

প্রতিমন্ত্রীর দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ১৫০টি লাগেজ কেটে মালামাল চুরির তথ্যটি বিভ্রান্তিকর এবং জনমনে ভুল ধারণা সৃষ্টি করেছে। দ্রুত তদন্ত ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে সরকার এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো প্রকৃত তথ্য প্রকাশ করেছে।

তিনি পুনরায় জোর দিয়ে বলেন, এ ঘটনায় বিমানবন্দর ব্যবস্থাপনায় কোনো অনিয়ম, চুরি বা যাত্রীদের লাগেজ মিসহ্যান্ডলিংয়ের প্রমাণ পাওয়া যায়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এম রশিদুজ্জামান মিল্লাতচুরির অভিযোগবিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীভিত্তিহীনহজহাজি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গ্রিসে ৪৮ ঘণ্টায় ২০২ অভিবাসী উদ্ধার, বাংলাদেশি ৭২

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সেউতায় অভিবাসী সংকট ঘিরে স্পেন-ইতালি বিরোধ, ইতালি সীমান্তে নিয়ন্ত্রণ জোরদার

আগস্ট ৮, ২০২৬

নামেই ফাইভ স্টার! বেঙ্গালুরুর হোটেলে মিলল পচা মাংস-দুধ

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

৪০৪ শিক্ষকের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে গোপন তৎপরতার অভিযোগ: ২২ বিশ্ববিদ্যালয়ে তোলপাড়

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২০ টাকার লটারির টিকিটে ৩০ লাখের পুরস্কার, বিজয়ী হওয়ার অপেক্ষায় কৃষক হানিফ

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT