চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিলিং স্টেশনে চোরাই তেল সরবরাহের অভিযোগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৮ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০২৩
- সেমি লিড, জনপদ, নীলফামারী
A A

আনোয়ারুল আলম: নীলফামারীর ডোমার চিকনমাটিতে আমেনা জননী ফিলিং স্টেশনে চোরাই তেল সরবরাহ করে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে সেই ফিলিং স্টেশনে তথ্য সংগ্রহ করতে গেলে চ্যানেল আই প্রতিনিধির ক্যামেরা ও মোবাইল ছিনিয়ে নেয় মালিক পক্ষ। পরে পুলিশের সহায়তায় উদ্ধার হয়েছে ।

জানা যায়, পদ্মা অয়েল কোম্পানীর ডিলার আমেনা জননী ফিলিং স্টেশন। অথচ এই ফিলিং স্টেশনের নামে কোন তেল উত্তোলনের তথ্য নেই পদ্মা অয়েল কোম্পানীর রংপুর, পার্বতীপুর ও বাঘাবাড়ী ডিপোতে। এমনটাই নিশ্চিত করেন পার্বতীপুর ডিপোর উর্ধ্বতন কর্মকর্তা মো. আখের আলি।

এছাড়াও একই মালিকের পঞ্চগড়ের দেবীগঞ্জে সরকার ফিলিং স্টেশন নামে অপর একটি ফিলিং স্টেশন থাকলেও গত এক বছর থেকে তেল উত্তোলন না করার অভিযোগ আছে তার বিরুদ্ধে। অথচ ওই দু’টি ফিলিং স্টেশনে তেল বিক্রি চলমান রেখেছেন ।

কোথা থেকে কীভাবে তেল সরবরাহ করছেন জানতে চাইলে সাংবাদিককে কোন তথ্য দিবেন না বলে জানিয়ে দেন মালিক ফজলু করিম সরকার। এক পর্যায়ে তার ছেলে ফরিদুল ইসলাম তার দলবল নিয়ে তেড়ে আসেন এবং প্রাণনাশের হুমকি দেন সাংবাদিকের প্রতি।

তেল পাম্প মালিক সমিতির সভাপতি আকতার হোসেন স্বপন বলেন, ফিলিং স্টেশনে নামে তেল সরবরাহের অবশ্যই চালান থাকতে হবে, চালান না থাকলে তেল বিক্রি করা আইনত অপরাধ। এ বিষয়ে তথ্য না দেওয়ার কোন কারণ নেই ।

এ বিষয়ে জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বলেন, কীভাবে তেল সরবরাহ করে বিক্রি করছে ডোমারের নির্বাহী অফিসারকে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

অভিনেতা তপন আর নেই

এপ্রিল ২৪, ২০২৬

ছাত্রশিবির জকসুকে এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করছে: অভিযোগ ৪ নেতার

এপ্রিল ২৪, ২০২৬

মার্কিন স্টেট ডিপার্টমেন্টে নতুন মুখপাত্র

এপ্রিল ২৪, ২০২৬

গুলশান সোসাইটির জোন চেয়ারম্যান হলেন ব্যারিস্টার কামরুন মাহমুদ দীপা

এপ্রিল ২৪, ২০২৬

সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র মুন্সী হাফিজুর রহমান মারা গেছেন

এপ্রিল ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT