চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের রাতভর র‍্যাগিংয়ের অভিযোগ

মোহাম্মদ রুবেল মোহাম্মদ রুবেল
১১:০১ অপরাহ্ণ ২৫, মে ২০২৩
শিক্ষা
A A
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-শিক্ষক কনভেনশন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আল-বেরুনী হলে ২০২০-২১ শিক্ষাবর্ষের একাধিক শিক্ষার্থীর বিরুদ্ধে জুনিয়র শিক্ষার্থীদের রাতভর র‍্যাগ দেওয়ার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (২২ মে) রাত সাড়ে বারোটা থেকে ভোর চারটা পর্যন্ত চলে এ র‍্যাগিং।

এ ঘটনায় বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী।

ওই ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মো. ফুয়াদ হাসান। তিনি বিশ্ববিদ্যালয়ের ৫০তম ব্যাচের আইন ও বিচার বিভাগের এবং আল-বেরুনী হলের আবাসিক শিক্ষার্থী।

অভিযুক্তরা হলেন—বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউটের শিক্ষার্থী মো. সাকিব, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের এনাম, একাউন্টটিং বিভাগের আশিক। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ৫০ ব্যাচের ও একই হলের আবাসিক ছাত্র। তবে তাদের সঙ্গে নাম না জানা আরও কয়েকজন ছিল বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

অভিযোগপত্রে বলা হয়, ৫০ আবর্তনের কয়েকজন শিক্ষার্থী ওইদিন মধ্যরাতে ২০২১-২২ শিক্ষাবর্ষের (৫১ ব্যাচ) শিক্ষার্থীদের গণরুমে প্রবেশ করে। এসময় অভিযুক্তরা তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিক নির্যাতন করে। এছাড়া তাদেরকে নোংরা ও বিকৃত ভঙ্গিতে পর্নগ্রাফির মতো আচরণ করতে বাধ্য করা হয়। নির্যাতনের ফলে দু’জন শিক্ষার্থী অসুস্থ হয়ে মেঝেতে পড়ে যাওয়ার কথাও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্তদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তারা কেউ রিসিভ করেননি।

Reneta

এবিষয়ে আল-বেরুনী হলের প্রাধ্যক্ষ সিকদার মো. জুলকারনাইন চ্যানেল আইকে বলেন, ‘অভিযোগটি পেয়েছি। র‍্যাগিংয়ের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জিরো টলারেন্সে রয়েছে। ঘটনা প্রমাণিত হলে অভিযুক্তদের শাস্তি পেতে হবে।’

অভিযোগপত্র পাওয়ার পরপরই হল প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য বলেছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ.স.ম ফিরোজ-উল-হাসান।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ৩, ২০২৬

দেশকে সুন্দর রাখতে কী করতে বললেন প্রধানমন্ত্রী?

আগস্ট ৩, ২০২৬

‘কথা দিলাম তোমার ছবি করব’- শাকিবকে ববিতা

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

অস্টটা’র ‘ক্যাম্পাস টু ক্যারিয়ার’ উদ্যোগের যাত্রা শুরু

আগস্ট ৩, ২০২৬

পরীক্ষা দিয়ে লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT