শিখ সম্প্রদায়ের ভারত থেকে বিচ্ছিন্ন হবার স্বশস্ত্র আন্দোলনের আঁচ এখন ভারত ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে। ভারত বিভক্ত করার এই বিপ্লবের নেপথ্যে বারবার উঠে এসেছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর নাম। উল্টো দিকে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ ভারতের অখণ্ডতা রক্ষায় বিশ্বের বিভিন্ন প্রান্তে চালিয়ে যাচ্ছে আন্ডারকভার অপারেশন। এরই মধ্যে ৫ খালিস্তান নেতা হত্যার অভিযোগও উঠেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ দিকে।







