বিএনপি’র নাম ভাঙিয়ে শিল্পখাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগ
শিল্পখাতে অস্থিতিশীলতা সৃষ্টি নিয়ে বিএনপি’র বিরুদ্ধে অভিযোগের সাক্ষাৎকার।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
বিএনপির নাম ভাঙ্গিয়ে এলাকাভিত্তিক চাঁদাবাজরা দেশের তৈরি পোশাক শিল্প খাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিজিএমইএ ও বিকেএমইএ। এ অবস্থায় তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের আহ্বান জানিয়েছেন সংগঠন দু’টির নেতারা। ডক্টর মুহাম্মদ ইউনূস সরকার প্রধান হওয়ায় বায়ারদের আস্থা ফিরেছে জানিয়ে ঋণপত্র খোলার ক্ষেত্রে আরো সহযোগিতা চেয়েছেন তারা। এরই মধ্যে সাভার, আশুলিয়া, গাজীপুরসহ কয়েকটি শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী, পুলিশ ও শিল্প পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান চালানোর সিদ্ধান্ত হয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






