চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কান জয়ী ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ কেন গেল না অস্কারে?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১১ পূর্বাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০২৪
বিনোদন
A A

অস্কার ২০২৫-এর জন্য ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসাবে নির্বাচিত হয়েছে ‘লাপাতা লেডিস’। অনেকেই বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত হলেও কেউ কেউ মনে করেন কান জয়ী ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ বেশি যোগ্য ছিল অস্কারের জন্য।

২০২৫ সালের অস্কারে ভারতের অফিসিয়াল এন্ট্রি নিতে বেশকিছু ছবি ছিলো তালিকায়। এরমধ্যে বলিউড হিট ‘অ্যানিমেল’, মালয়ালাম জাতীয় পুরস্কার বিজয়ী ‘আট্টাম’ এবং কান বিজয়ী ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ ছিলো। তবে শেষ পর্যন্ত অসমীয়া পরিচালক জাহ্নু বড়ুয়ার নেতৃত্বাধীন ১৩ সদস্যের সিলেক্ট কমিটি সর্বসম্মতিক্রমে আমির খান ও কিরণ রাও প্রযোজিত ‘লাপাতা লেডিস’ সিনেমাটিকে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে পাঠানোর জন্য স্বীকৃতি দিলো।

ব্যাপক সাড়া ফেলে দেয়া ‘লাপাতা লেডিস’ দর্শকের মন জয় করে নিলেও পায়েল কাপাডিয়ার ড্রামা ফিল্ম ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’-এর বদলে ‘লাপাতা লেডিস’কে বেছে নেওয়ায় হতাশ নেটিজেনরা। কারণ ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ সিনেমাটি কান চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে।

এক নেটিজেন টুইট করেছেন, ‘এটি সত্যিই দুঃখজনক। একটি সিনেমা যা একটি নিশ্চিত অস্কারে যায়, তা হারিয়ে গেল। বেছে নেওয়া হল লাপাতা লেডিসকে।’

আরেকজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী শেয়ার করেছেন, ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’কে বেছে না নেওয়া অযৌক্তিক সিদ্ধান্ত। এমন একটি সিনেমা যা কান গ্র্যান্ড প্রিক্স জিতেছে, আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে এবং ইতিমধ্যে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। ‘লাপাতা লেডিস’কে আমার ভালো লেগেছিল ঠিকই…’

‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ এই বছর ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হওয়ার সময় ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল। এমনকি এটি গ্র্যান্ড প্রিক্স জিতে নেয়। একারণে নেটিজেনরা এই ছবিটিকেই বেশি যোগ্য মনে করছেন।

Reneta

সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: 'লাপাতা লেডিস'অল উই ইমাজিন অ্যাজ লাইটঅস্কারঅস্কার ২০২৫কান জয়ীভারতীয় সিনেমালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

পশ্চিমবঙ্গে নির্বাচন: বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত বন্ধের নির্দেশ

এপ্রিল ২৭, ২০২৬

সরাসরি চট্টগ্রাম: বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টি-টুয়েন্টি

এপ্রিল ২৭, ২০২৬

বায়ার্নের বিপক্ষে ‘সেমিফাইনাল’ শুরু হয়ে গেছে পিএসজির

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

এখন আমি কাকে নিয়ে থাকব: নিহত কাস্টমস কমকর্তার স্ত্রী

এপ্রিল ২৭, ২০২৬

কেন মেলানিয়াসহ মেঝেতে বসে পড়েছিলেন ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT