বাংলাদেশ

আন্দোলনে আটক সবাইকে মুক্তির ঘোষণা

আন্দোলনে আটক সবাইকে মুক্তির জন্য মানববন্ধন ও প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিক্ষোভকারীরা আন্দোলনে আটক ব্যক্তিদের মুক্তির দাবিতে রাস্তায় মানববন্ধন ও প্রতিবাদ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মামলায় আটককৃতদের মুক্তির ঘোষণা দিয়েছে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এছাড়াও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়া হয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) বঙ্গভবন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটককৃতদের মুক্তি দেয়া শুরু হয়েছে এবং ইতোমধ্যে অনেকে মুক্তি পেয়েছেন।

এছাড়াও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের বৈঠকের সিদ্ধান্তের প্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে।

বিষয়:বন্দিদের মুক্তি বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাষ্ট্রপতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…