চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাশ্মীরে আগুনে পুড়ে নিহত সরকারি কর্মকর্তাসহ ৩ জনই চট্টগ্রামের

মনসুর আহম্মেদমনসুর আহম্মেদ
২:৫১ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

ভারতের কাশ্মীরের পর্যটন স্পট ডাল লেকের হাউজবোটে লাগা আগুনে পুড়ে নিহত তিন বাংলাদেশী পর্যটকের মধ্যে রাঙ্গামাটি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অনিন্দ্য কৌশল রয়েছেন বলে জানা গেছে। নিহত অনিন্দ্য কৌশলের গ্রামের বাড়ি চট্টগ্রামের মিরশ্বরাইয়ে হলেও তিনি পরিবার নিয়ে চট্টগ্রামে বসবাস করতেন।

নিহতের খবর পেয়ে তার বাড়ি মিরশ্বরাইসহ চট্টগ্রামে পরিবার ও স্বজনদের মাঝে শোকের মাতম চলছে।

এই ঘটনায় নিহত অপর দুজনও অনিন্দ্য কৌশলের সফরসঙ্গী ছিলেন বলে জানা গেছে। তারা হলেন, চট্টগ্রাম গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী ইমন দাশ ও চট্টগ্রামের ঠিকাদার মোহাম্মদ মাইনুদ্দিন।

রাঙ্গামাটি গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী লেলিন চাকমা অনিন্দ্য কৌশলের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, কাশ্মীরের ডাল লেকের ৯ নম্বর ঘাটে ‘সাফিনা’ নামে গতকাল রাতে একটি হাউজবোটে অগ্নিকান্ডের ঘটনায় রাঙ্গামাটির গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী তার সফরসঙ্গী ৩ জন নিহত হয়েছে।

তিনি আরও জানান, চলতি মাসের ৩ নভেম্বর ভারতের যান অনিন্দ্য কৌশল। শারীরিক চেকআপসহ আজমীর শরীফ হয়ে পরবর্তীতে তিনি কাশ্মীর গিয়েছিলেন।

অনিন্দ্য কৌশল ৩০তম বিসিএস-এর কর্মকর্তা। ব্যক্তিগত জীবনে দুই সন্তান এক ছেলে ও এক মেয়ের জনক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারতের কাশ্মীরহাউজবোটে অগ্নিকাণ্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

হলি আর্টিজান হামলা: ১০ বছরেও মেলেনি সব প্রশ্নের উত্তর

জুলাই ১, ২০২৬

বার্ষিক মজুদ যাচাইয়ে দেশের সব তেল ডিপো বন্ধ

জুলাই ১, ২০২৬

হালান্ড, ভাগ্য বলে এটাকেই

জুলাই ১, ২০২৬

ব্রাজিলের বিপক্ষে কখনও হারেনি নরওয়ে

জুলাই ১, ২০২৬

জোড়া গোলে এমবাপের দুই রেকর্ড, সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT