চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কাবুলিওয়ালা’ চরিত্রে মিঠুনের বাজিমাত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪০ অপরাহ্ন ২৬, ডিসেম্বর ২০২৩
বিনোদন
A A

রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ‘কাবুলিওয়ালা’ গল্পের কথা উঠলেই বাঙালি আচ্ছন্ন হয় একরাশ নস্টালজিয়ায়। মিনি আর কাবুলিওয়ালা রহমতের অসমবয়সী আশ্চর্য বন্ধুত্ব বইয়ের পাতা আর বড়পর্দায় বরাবর মুগ্ধ করেছে বাঙালিকে। ইতোপূর্বেই রবীন্দ্রনাথের এই ছোট গল্পকে কেন্দ্র করে দুই বাংলাতেই নির্মিত হয়েছে বেশকিছু সিনেমা।

সম্প্রতি একই গল্পে বড়দিন উপলক্ষ্যে মুক্তি পেল কলকাতার সুমন ঘোষ পরিচালিত নতুন সিনেমা ‘কাবুলিওয়ালা’। যেখানে কাবুলিওয়ালার ভূমিকায় অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী, মিনির চরিত্রে অনুমেঘা কাহালি এবং মিনির বাবা মায়ের চরিত্রে আছেন আবির চট্টোপাধ্যায় এবং সোহিনী সরকার।

গেল ২২ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘কাবুলিওয়ালা’ ছবিটি ইতিমধ্যেই দর্শকদের থেকে দারুণ সাড়া পেতে শুরু করেছে। টলি বাংলা বক্স অফিসের তরফে সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। যেখানে জানানো হয়, মুক্তির দিন থেকেই ছবিটি দেখতে হাজার হাজার মানুষ অগ্রিম টিকেট কিনে নিয়েছেন!

১৯৫৬ সালে মুক্তি পেয়েছিল তপন সিং পরিচালিত ‘কাবুলিওয়ালা’। সাদা-কালো এই ছবিতে রহমত শেখের ভূমিকায় অভিনয় করেছিলেন বাংলার কিংবদন্তী অভিনেতা ছবি বিশ্বাস। তার অভিনীত এই চরিত্রটি আজও ‘অমর’ হয়ে আছে। ১৯৬১ সালে ‘কাবুলিওয়ালা’ ছবিটি হিন্দিতে নির্মাণ করা হয়েছিল। হেমেন গুপ্ত পরিচালিত এই ছবিতে রহমত শেখের চরিত্রে দেখা গিয়েছিল বলরাজ সাহনীকে। ২০০৬ সালে কাজী হায়াত পরিচালিত বাংলাতেও মুক্তি পেয়েছিল ‘কাবুলিওয়ালা’। দীর্ঘ সময় পর ‘কাবুলিওয়ালা’-কে আবার পর্দায় জীবন্ত করলেন সুমন ঘোষ।

আর এই ছবিতে সর্বত্র প্রশংসা পাচ্ছেন মিঠুন। সবাই বলছেন, এই বয়সে এসেও মিঠুন কাবুলিওয়ালা চরিত্রে যে নৈপুণ্য দেখিয়েছেন, তার জবাব নেই!

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কাবুলিওয়ালামিঠুন চক্রবর্তীরবীন্দ্রনাথ ঠাকুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকা ও আশেপাশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, ঝোড়ো হাওয়ার সতর্কতা

মার্চ ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু

মার্চ ১৫, ২০২৬
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ছবি: সংগৃহীত।

জ্বালানি তেল বিক্রিতে বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মার্চ ১৫, ২০২৬
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক, ছবি: সংগৃহীত।

বয়স বিবেচনায় খায়রুল হককে জামিন দিয়েছে হাইকোর্ট

মার্চ ১৫, ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ের পার্সোনাল সেক্রেটারি (পিএস) পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা মো. আব্দুস সালাম। ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১

মার্চ ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT