পরিবেশ

বৈরী আবহাওয়ায় উপকূলীয় অঞ্চলে সকল নৌ চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ায় উপকূলীয় অঞ্চলে নৌ চলাচল বন্ধ রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

উপকূলীয় অঞ্চলের নৌবন্দর ও নৌকা বন্ধের ছবি, ঝড়ো আবহাওয়ার কারণে নৌ চলাচল বন্ধ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বৈরী আবহাওয়ার কারণে উপকূলীয় অঞ্চলে সকল নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানো হয়েছে।

বিআইডব্লিউটিএর জনসংযোগ কর্মকর্তা এহতেশামুল পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা থেকে হাতিয়া, বেতুয়া, খেপুপাড়া, চরমোন্তাজ, রাঙ্গাবালী ও মনপুরা রুটের সব নৌযানকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে।

উপকূলীয় অঞ্চলের নদীগুলো উত্তাল অবস্থায় রয়েছে যা নৌযান চলাচল ও মানুষের জানমালের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ, তাই নৌ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিষয়:উপকূলীয় অঞ্চল বৈরী আবহাওয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…