অর্থনীতি

এনবিআরের সব চাকরি ‘অত্যাবশ্যকীয় সার্ভিস’ ঘোষণা, গেজেট প্রকাশ

এনবিআর ভবনের বহুতল ভবন, বাংলাদেশের কর প্রশাসন কেন্দ্র. Channel i News - চ্যানেল আই নিউজ

এনবিআর ভবনের বহুতল ভবন, কর প্রশাসনের কেন্দ্রস্থল, আধুনিক স্থাপত্যশৈলী সহ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন সকল কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট এবং শুল্ক স্টেশনসমূহের সকল শ্রেণির চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণা করা হয়েছে।

সোমবার (৩০ জুন) এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে।

গেজেটে বলা হয়, সরকার জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন সকল কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট এবং শুল্ক স্টেশনসমূহের সকল শ্রেণির চাকরি রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা পূরণ এবং সরকারের আর্থিক ব্যবস্থাপনা গতিশীল রাখার জন্য অত্যাবশ্যক বলে মনে করে।

তাই এসেন্সিয়াল সার্ভিস (সেকেন্ড) অর্ডিন্যান্স ১৯৫৮ এর সেকশন ৩ এর সাব-সেকশনে (১) প্রদত্ত ক্ষমতাবলে সরকার জনস্বার্থ রক্ষায় জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন সকল কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট এবং শুল্ক স্টেশনসমূহের সকল শ্রেণির চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণা করলো।

বিষয়:এনবিআর রাজস্ব বোর্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…