সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের সাথে জড়িত সবাইকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। দুপুরে সাংবাদিকদের তিনি জানান, যুক্তরাষ্ট্রের সাথে বন্দিবিনিময় চুক্তি না থাকলেও হত্যাকাণ্ডের মূলপরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহিনকে ফিরিয়ে আনতে কূটনৈতিক ভাবে চেষ্টা করা হচ্ছে। ভারতের সাথে যুক্তরাষ্ট্রের বন্দীবিনিময় চুক্তি থাকায় প্রয়োজনে ভারতের সহায়তা নেওয়া হবে বলেও জানান তিনি।







