চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের উন্নয়ন ব্যাহত করতেই যাবতীয় ষড়যন্ত্র: ঢাবি উপাচার্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৫ অপরাহ্ণ ৩০, নভেম্বর ২০২৩
- সেমি লিড, রাজনীতি
A A
ঢাবি উপাচার্য ও অতিথিরা সমাবেশে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের উন্নয়ন ব্যাহত করার জন্যই যাবতীয় ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এর উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

তিনি বলেছেন, ‘আমরা এখানে আলোচনা করতে একত্রিত হয়েছি। যাতে দেশে একটি সুষ্ঠু নির্বাচন হয়, একটি নিরপেক্ষ নির্বাচন হয়, জনগণ যাতে ভোট দিতে পারে। যারা ক্ষমতায় আসে, তারা যেন ভোটের মাধ্যমে ক্ষমতায় আসে- এটিই আমাদের প্রত্যাশা।’

বৃহস্পতিবার ৩০ নভেম্বর সকালে ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্রের মিলনায়তনে ক্যাম্পেইন অ্যাডভোকেসি প্রোগ্রাম আয়োজিত ‘গণতন্ত্র, উন্নয়ন ও নির্বাচন: প্রেক্ষিতে বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Banglabid

অধ্যাপক মাকসুদ কামাল বলেন, যে রাজনৈতিক দলের মাধ্যমে এ দেশ স্বাধীন হয়েছিল, আমরা সেই রাজনৈতিক দলের কথা বলছি। এ দলের নেতৃত্বেই সত্তরের নির্বাচন হয়েছিল এবং নির্বাচন হতে বাধ্য করেছিলেন বঙ্গবন্ধু।

তিনি বলেন, আওয়ামী লীগের চরিত্র হলো, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা বদল হবে। সেই নির্বাচন করবে জনগণ। ৭৩-এ গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। বঙ্গবন্ধুকে হত্যার পর অনুষ্ঠিত হয় হ্যাঁ-না ভোট। এটি করেন সামরিক শাসক জেনারেল জিয়াউর রহমান। কিন্তু তিনি যখন নির্বাচন করেন তিনি বৈধ শাসক ছিলেন না। বঙ্গবন্ধুকে হত্যার পর আওয়ামী লীগ যেন কখনও ক্ষমতায় আসতে না পারেন, সেই জন্য মোশতাক করে ইনডেমনিটি অধ্যাদেশ এবং জিয়াউর রহমান করে ইনডেমনিটি অ্যাক্ট। এর মাধ্যমে জিয়াউর রহমান সংবিধানের হত্যাকে বৈধতা দেয়।

বর্তমানে বিএনপির আন্দোলন নিয়ে উপাচার্য বলেন, এখনকার আন্দোলন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হোক সেই আন্দোলন না। এখনকার আন্দোলন হলো, আরেকটি ওয়াল ইলেভেনের আন্দোলন। বিএনপি হয়তো খুশি, বিদেশিরা তাদের ক্ষমতায় বসাবে। কিন্তু বিদেশি শক্তি মূলত চায়, তাদের মদদপুষ্ট একজন হামিদ কারগাই (আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট) এ দেশের ক্ষমতায় বসুক। কারণ তারা চায় না, এ দেশে উন্নয়ন হোক। তারা চায় না বাংলাদেশ একটি স্বাবলম্বী রাষ্ট্র হোক, বাংলাদেশে পদ্মা সেতু হোক, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, মাতারবাড়ী ডিপ সি-পোর্ট (গভীর সমুদ্রবন্দর), এলিভেটিভ এক্সপ্রেসওয়ে এবং মেট্রোরেল হোক।’

Reneta

নির্বাচন নিয়ে বিদেশি শক্তির তৎপরতার বিষয়ে তিনি বলেন, বিদেশি শক্তিগুলো আমাদেরকে তাদের ওপর নির্ভরশীল করে রাখতে নানাভাবে বাধা দিচ্ছে। আমরা শুনছি, আমাদের নাকি স্যাংশন দেওয়া হবে। স্যাংশন আরও দেওয়া হোক, তাতে আমরা একটি নির্ভরশীল রাষ্ট্র হিসেবে দাঁড়ানোর জন্য আরও প্রস্তুত হতে পারবো, আরও শক্তিশালী হতে পারবো।

বিএনপির উদ্দেশে ঢাবি উপাচার্য বলেন, কতদিন জ্বালাও-পোড়াও করা যায়? সেই ২০১৩ সাল থেকে জ্বালাও-পোড়াও চলছে। আমরা দেখেছি, যারা কমিউনিস্ট আন্দোলনের মাধ্যমে জ্বালাও-পোড়াও করে ক্ষমতায় আসতে চেয়েছিল তারা টিকে থাকতে পারেনি। এর আগেও অনেকে ক্ষমতায় এসেছিল, কেউ কি ডেল্টা প্ল্যান দিতে পেরেছিল? কেউ কি নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট দিতে পেরেছিল? দেওয়ার জন্য মাথায় আসতে হবে এই ধরনের পরিকল্পনা। আমাদের ডেল্টা প্ল্যান আজ হার্ভার্ডে পড়ানো হয়।

সেমিনারে উপস্থিত তরুণদের উদ্দেশে অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, যারা পরিকল্পনা করতে পারে তারাই বাস্তবায়ন করতে পারে। অন্য কারও পক্ষে সম্ভব নয়। সেই পরিকল্পনা করেছেন শেখ হাসিনা, সেই পরিকল্পনা করেছে আওয়ামী লীগ। সুতরাং ৭ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।

ঢাবি ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছারের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন- ঢাবি টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক ড. এজিএম শফিউল আলম ভূঁইয়া, ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা, ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আব্দুল মঈন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদেশের উন্নয়ন ব্যাহত করতেই যাবতীয় ষড়যন্ত্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৬ জনের মৃত্যু

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

অফিসের কাজে মনোযোগ ধরে রাখার ৫ সহজ উপায়

আগস্ট ১৬, ২০২৬

বার্তা ছিল— ‘বিশ্বাস রাখতে হবে, কে বল করছে ভাবা যাবে না’

আগস্ট ১৬, ২০২৬

‘হেরেছি প্রথম দিনেই’— বাংলাদেশকে কৃতিত্ব দিয়ে বললেন কামিন্স

আগস্ট ১৬, ২০২৬

আগুনঝরা বোলিংয়ের রহস্য খোলাসা করলেন ম্যাচসেরা হাসান

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT