চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সামিট চেয়ারম্যান আজিজ খানের সকল ব্যাংক হিসাব স্থগিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৪ অপরাহ্ণ ০৭, অক্টোবর ২০২৪
- সেমি লিড, অর্থনীতি
A A
সামিট গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান

সামিট গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান

সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানের সকল ব্যাংক হিসাব স্থগিত করেছে দেশের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

গতকাল রোববার রাতে দেশের সব ব্যাংককে চিঠি দিয়ে এসব হিসাব স্থগিত করার নির্দেশ দেয় বিএফআইইউ।

বিএফআইইউ আজিজ খানের স্ত্রী-কন্যাসহ পরিবারের ১১ সদস্যের ব্যাংক হিসাবের তথ্যও চেয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

Banglabid

তবে আজিজ খান ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত করা হলেও তাদের মালিকানাধীন সামিট গ্রুপের বিভিন্ন কোম্পানির ব্যাংক হিসাব এখনো সচল আছে। এগুলো স্থগিত করা হয়নি।

বিদ্যুৎ খাতের মাফিয়া হিসেবে পরিচিত আজিজ খান। দেশের বিদ্যুৎ উৎপাদনের প্রায় ১৭ শতাংশ তার মালিকানাধীন সামিট গ্রুপ করে থাকে। আওয়ামী লীগ সরকারের গত ১৫ বছরের শাসনামলে ক্যাপাসিটি চার্জের নামে এই গ্রুপের কোম্পানিগুলো শতশত কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ আছে।

শুধু বিদ্যুৎ খাত নয়, দেশের ইন্টারনেট ব্যবস্থায়ও সামিটকে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠার সুযোগ করে দিয়েছিল সরকার। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন ক্যাবল পিএলসি দেশের ইন্টারনেটের ব্যান্ডউইথ চাহিদার পুরোটা মেটাতে সক্ষম হলেও সামিটসহ কয়েকটি বেসরকারি কোম্পানিকে ভারত থেকে ব্যান্ডউইথ আমদানির সুযোগ করে দিয়েছিল সরকার।

Reneta

আজিজ খান সিঙ্গাপুরের অন্যতম শীর্ষ ধনী। বাংলাদেশ থেকে তিনি বৈধভাবে কোনো অর্থ স্থানান্তরের অনুমতি নেননি। তাই মানিলন্ডারিং তথা অবৈধভাবে টাকা পাচার করেছেন বলে মনে করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজিজ খানবিএফআইইউমোহাম্মদ আজিজ খানসামিট
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT