আন্তর্জাতিক

‘পৃথিবীতে এলিয়েন আছে’, মার্কিন কংগ্রেসে দাবি সাবেক গোয়েন্দার

এলিয়েনের ছবি ও ইউএফও দেখানোর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আকাশে ইউএফও দেখাচ্ছে, সঙ্গে একটি এলিয়েনের ছবি, যা বৈজ্ঞানিক আলোচনা ও রহস্যের বিষয়।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাবেক মার্কিন গোয়েন্দা ডেভিড গ্রুশ মার্কিন কংগ্রেসে এক শুনানিতে দাবি করেছেন, পৃথিবীতে এলিয়েন আছে। এখনও এক এলিয়েনের দেহ মার্কিন সরকারের কাছে আছে। তিনি কংগ্রেস শুনানিতে আরও দাবি করেন, তিনিসহ তার অনেক সহকর্মীরা এই এলিয়েনের বিষয়ে জানেন।

সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস বাংলা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ডেভিড গ্রুশ দাবি করে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে এলিয়েনদের যাতায়াতের বাহন (ইউএফও) বিধ্বস্ত হয়েছিল। সেই ইউএফওর চালক সিট থেকে এক এলিয়েনের দেহ উদ্ধার হয়। সেই এলিয়েনের দেহ এখনও মার্কিন সরকারের কাছে আছে।

তিনি বলেন, আমি যখন মার্কিন এজেন্ট হিসেবে কাজ করতাম, তখন এমন অনেক ইউএফও যুক্তরাষ্ট্রে বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত ইউএফওগুলোর ধ্বংসাবশেষ সংগ্রহ করা হয়েছে। সেই ধ্বংসাবশেষ থেকে রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করেছিল মার্কিন বিজ্ঞানীরা।

এলিয়েন এবং ইউএফও বিষয়ে ডেভিড গ্রুশের বক্তব্যে আলোচনা সৃষ্টি হয়েছে। তার পর্যবেক্ষণ বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি আমার ঊর্ধ্বতন কর্তাদের সাথে আগে এই বিষয় নিয়ে কথা বলেছিলাম। আর এখন আমি হুইসেলব্লোয়ার হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি অনেক তথ্য সংগ্রহ করেছি। তবে সব তথ্য বিস্তারিতভাবে জনসমক্ষে তুলে ধরা যাবে না। কারণ এর অনেকটাই ক্লাসিফায়েড।’

বিষয়:ইউএফও

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…