কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জেলহত্যা দিবসে ফুল দেওয়া নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে পাকুন্দিয়া পৌর সদর বাজারে এ ঘটনা ঘটে। আধা ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ সদর সার্কেলর অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন হোসাইন।







