চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জোকোভিচের বিদায়, ফাইনালে সিনার-আলকারেজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৪ পূর্বাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০২৫
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
টেনিস খেলোয়াড়দের মধ্যে শুভেচ্ছা বিনিময়, দর্শকদের ভিড়ের মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন দেখছিলেন নোভাক জোকোভিচ। তার স্বপ্ন পূরণের অপেক্ষা আরও বাড়ালেন কার্লোস আলকারেজ। ইউএস ওপেনের সেমিফাইনালে সরাসরি সেটে স্পেনিয়ার্ড তরুণের কাছে হেরে আসর থেকে বিদায় নিয়েছেন ৩৮ বর্ষী সার্বিয়ান তারকা। ২০২৩ সালে ইউএস ওপেনের পর আর গ্র্যান্ড স্লাম জিততে পারেননি জোকোভিচ। রাতের আরেক সেমিতে ফেলিক্স অগার আলিয়াসিমেকে হারিয়ে শিরোপা নির্ধারণী মঞ্চের টিকিট কেটেছেন ইতালিয়ান নম্বর ওয়ান ইয়ানিক সিনার।

আর্থার অ্যাশে স্টেডিয়ামে শুক্রবার রাতে পুরুষ এককের প্রথম সেমিফাইনালে জোকোভিচকে ২ ঘণ্টা ২৩ মিনিটের লড়াইয়ে ৬-৪, ৭-৬ (৭-৪), ৬-২ গেমে হারান ২২ বর্ষী আলকারাজ। দ্বিতীয় সেমিতে সিনার কানাডার ২৫তম বাছাই ফেলিক্স অগার আলিয়াসিমেকে হারিয়েছেন ৬-১, ৩-৬, ৬-৩ ও ৬-৪ গেমে। ২০২২ সালের ইউএস ওপেন চ্যাম্পিয়ন আলকারাজ ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন ইতালির শীর্ষ বাছাই ইয়ানিক সিনারকে।

ম্যাচের প্রথম দুই সেটে কিছুটা লড়াই করেছিলেন জোকোভিচ। আলকারাজ শুরুতে খুব একটা স্বাভাবিক ছন্দে খেলতে না পারলেও ম্যাচের নিয়ন্ত্রণ ঠিকই ধরে রাখেন। জমে ওঠা দ্বিতীয় সেটের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। তবে তৃতীয় সেটের শুরু থেকেই শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়েন সার্বিয়ান তারকা জোকোভিচ। এর মধ্যে টানা দুটি ‘ডাবল ফল্ট’ করে আরও পিছিয়ে পড়েন সার্বিয়ান তারকা, যা আলকারাজকে এগিয়ে দেয় ৩-১ গেমে। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেত পারেননি জোকোভিচ। তৃতীয় সেটে অনেকটা একপেশে জয়ই তুলে নিয়ে ফাইনালের টিকিট কাটেন আলকারাজ।

Banglabid

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলকারাজআলিয়াসিমেইউএস ওপেনজোকোভিচলিড স্পোর্টসসিনার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

কৃষকের জমানো শেষ সম্বল ২ লাখ টাকা খেলো ইঁদুর-উইপোকা

আগস্ট ৯, ২০২৬

বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইসরায়েল পুরো মুসলিম বিশ্বের জন্য হুমকি: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

আগস্ট ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি।

অপারেশন টাকা: পর্তুগালে পুলিশের হাতে ২ বাংলাদেশি গ্রেফতার

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রামে বড় প্রকল্প কেন অসফল?

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT