চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা আক্রান্তের পরই হাসপাতালে ভর্তি পেলে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪২ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

কিংবদন্তি ফুটবলার পেলে আগে থেকেই ক্যান্সারের সঙ্গে লড়ছেন। শরীর ফুলে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। গণমাধ্যমেগুলোর প্রকাশিত খবর অনুযায়ী, কিংবদন্তি হৃদরোগ সমস্যায় ভুগছেন। এবার জানা গেল, ব্রাজিলিয়ান গ্রেট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। সেজন্যই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

৮২ বর্ষী পেলের হৃদস্পন্দন স্বাভাবিকের চেয়ে কম ছিল। তাকে শ্বাসযন্ত্রের সংক্রমণের জন্য গত মঙ্গলবার আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

গত ১৭ নভেম্বর পেলে কোভিড-১৯ টেস্ট করিয়েছিলেন এবং তাতে ফলাফল পজিটিভ আসে। ব্যথা এবং জ্বর নিয়ন্ত্রণের জন্য তাকে ওষুধ দেয়া হয়েছিল।

এর আগে সাও পাওলোর উপকূলে গুয়ারুজায় নিজ বাড়িতে থেকেই পেলের ক্যান্সারের চিকিৎসা চলছিল। হাসপাতালে ভর্তি হওয়ার আগের দিনগুলোতে ফুটবল কিংবদন্তির শ্বাসকষ্টের সমস্যা ছিল। গত বুধবার স্বাস্থ্য পরীক্ষা করানোর পর তার শরীরে ব্রঙ্কোপনিউমোনিয়া ধরা পড়ে।

একইসঙ্গে পেলের হৃদস্পন্দনে ব্র্যাডিয়ারিথমিয়া ধরা পড়ে। হৃদস্পন্দন স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিক কম থাকলে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তাকে ব্র্যাডিয়ারিথমিয়া বলে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে,ক্যান্সারের জন্য কেমোথেরাপির পাশাপাশি সংক্রমণের চিকিৎসার জন্য তাকে অ্যান্টিবায়োটিক দেয়া হচ্ছে।

Reneta

তবে ব্রাজিলের গণমাধ্যমে খবরে জানানো হয়েছিল, পেলের শরীরে কেমোথেরাপিও আর কাজ করছে না। চিকিৎসকরা কেমো বন্ধ করে দিয়েছেন। কিংবদন্তি ফুটবলারকে সুস্থ করে তোলার জন্য আর কোনো চিকিৎসাও অবশিষ্ট নেই। তাকে বর্তমানে প্যালিয়েটিভ কেয়ার (palliative care) ইউনিটে স্থানান্তরিত করা হয়েছে। সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। যেসব রোগীর শরীর দরকারি চিকিৎসায় আর সাড়া দেয় না, তাদের জীবনের শেষ প্রান্তের কষ্ট কমানোর চূড়ান্ত চেষ্টা প্যালিয়েটিভ কেয়ার।

এমতাবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন কিংবদন্তি ফুটবলার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বার্তায় ভক্তদের নিজের শারীরিক অবস্থা নিয়ে অবশ্য আশ্বস্ত করেছেন।

ইনস্টাগ্রামে দেয়া পোস্টে পেলে লিখেছিলেন, ‘বন্ধুরা, আমি চাই সবাই শান্ত এবং ইতিবাচক থাকুক। আমি শক্ত আছি এবং যথেষ্ট আশাবাদী। আমি যথারীতি নিয়মিত চিকিৎসার ভেতরেই আছি। সম্পূর্ণ মেডিকেল এবং নার্সিং টিম যেভাবে আমার যত্ন নিচ্ছেন, সেজন্য আমি তাদের ধন্যবাদ জানাতে চাই।’

‘সৃষ্টিকর্তার উপর আমার অগাধ বিশ্বাস আছে। সারা বিশ্ব থেকে আপনাদের কাছ থেকে পাওয়া প্রতিটি ভালোবাসার বার্তা আমাকে শক্তিতে ভরপুর রাখে। বিশ্বকাপে ব্রাজিলের খেলাও দেখছি। সব কিছুর জন্য আপনাদের অনেক ধন্যবাদ।’

২০২১ সালের সেপ্টেম্বরে ফুটবল মহাতারকার শরীর থেকে একটি টিউমার অপসারণ করা হয়েছিল। এরপর থেকে তিনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে আসা-যাওয়ার মাঝেই ছিলেন। সেসময় থেকে তার কেমোথেরাপিও চলছে।

পেলে ব্রাজিলের তিন বিশ্বকাপজয়ী দলের সদস্য। জাতীয় দলের হয়ে ৯২ ম্যাচে সর্বাধিক ৭৭ গোল তার, রেকর্ডটি এখনো অক্ষত আছে। বিশ্বকাপে তার গোল রয়েছে এক ডজন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসকেমোথেরাপিকোভিড-১৯ক্যান্সারপেলেব্রাজিললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কিংবদন্তি পেলের মতো যে কীর্তিতে নাম লেখালেন ইয়ামাল

জুন ২২, ২০২৬

বিশ্বকাপের জায়ান্ট স্ক্রিনে ‘নিষিদ্ধ’ কিংবদন্তির নাম

জুন ২২, ২০২৬

ওয়েরজাবালের জোড়া গোল, সৌদি আরবকে সহজেই হারাল স্পেন

জুন ২২, ২০২৬

অযু করার সময় বজ্রপাতে মাদ্রাসার ৩ ছাত্র নিহত

জুন ২১, ২০২৬

প্রকৃতি ও জীবন ক্লাব ভৈরবের নতুন কমিটি, পরিবেশ রক্ষায় কর্মপরিকল্পনা

জুন ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT