চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিকিৎসায় আর সাড়া দিচ্ছে না পেলের শরীর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৪ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০২২
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

কোলন ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন পেলে। এরমধ্যে হৃদরোগজনিত সমস্যা দেখা দেয়। গত মঙ্গলবার তাকে আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করানো হয়। শনিবার মিলল আরও বড় দুঃসংবাদ। পেলের শরীরে কেমোথেরাপিও আর কাজ করছে না। চিকিৎসকরা কেমো বন্ধ করে দিয়েছেন। কিংবদন্তি ফুটবলারকে সুস্থ করে তোলার জন্য আর কোনো চিকিৎসাও অবশিষ্ট নেই।

ব্রাজিলের গণমাধ্যমে খবর, ৮২ বর্ষী পেলেকে বর্তমানে প্যালিয়েটিভ কেয়ার (palliative care) ইউনিটে স্থানান্তরিত করা হয়েছে। সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। যেসব রোগীর শরীর দরকারি চিকিৎসায় আর সাড়া দেয় না, তাদের জীবনের শেষ প্রান্তের কষ্ট কমানোর চূড়ান্ত চেষ্টা প্যালিয়েটিভ কেয়ার।

হৃদরোগ ও শরীর ফুলে যাওয়ায় পেলেকে আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তার মেয়ে কেলি নাসিমেন্তো ইনস্টাগ্রাম পোস্টে আশ্বস্ত করে লিখেছিলেন, আমার বাবার শারীরিক অবস্থা নিয়ে গণমাধ্যমে ব্যাপক হৈচৈ চলছে। কোনো জরুরি অবস্থা কিংবা নতুন করে ভয়ানক কিছু ঘটেনি। কিছু ছবি পোস্ট করার প্রতিশ্রুতি দিচ্ছি।

পরে ইনস্টাগ্রাম পোস্টে পেলে লিখেছিলেন, ‘বন্ধুরা, আমি হাসপাতালে মাসিক পরীক্ষা-নিরীক্ষার জন্য এসেছি। আপনাদের কাছ থেকে পাওয়া অসংখ্য ইতিবাচক বার্তা সব সময়ই দারুণ। সেজন্য ধন্যবাদ। আমাকে এভাবে শ্রদ্ধা জানানোর জন্য কাতারকেও ধন্যবাদ।’

২০২১ সালের সেপ্টেম্বরে ৮২ বর্ষী পেলের শরীর থেকে একটি টিউমার অপসারণ করা হয়েছিল। এরপর থেকে তিনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে আসা-যাওয়ার মাঝেই ছিলেন। সেসময় থেকে তার কেমোথেরাপিও চলেছে।

পেলে ব্রাজিলের তিন বিশ্বকাপজয়ী দলের সদস্য। স্বদেশি ক্লাব সান্তোসের হয়ে ৬৫৯টি অফিসিয়াল ম্যাচে ৬৪৩ গোল করেছিলেন। জাতীয় দলের হয়ে ৯২ ম্যাচে ৭৭ গোল তার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কেমোথেরাপিকেলি নাসিমেন্তোক্যান্সারপেলেব্রাজিলসেমিলিড ফিফা বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানে স্টারলিংক পাচারের দাবি ঘিরে নতুন বিতর্ক

জুন ২৩, ২০২৬
ছবি: এআই

যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, স্বামীর বিরুদ্ধে মামলা

জুন ২৩, ২০২৬

চিড়িয়াখানা ছেড়ে চলে গেলো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

জুন ২৩, ২০২৬

মেসির সাথে গোল্ডেন বুটের লড়াইয়ের চিন্তা করছি না: এমবাপে

জুন ২৩, ২০২৬

আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তায় কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী

জুন ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT