চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এনসিএল চ্যাম্পিয়ন আকবরের রংপুর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৬ অপরাহ্ণ ২৪, ডিসেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
রংপুরের ক্রিকেট দল এনসিএল চ্যাম্পিয়ন, খেলোয়াড়রা উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্দান্ত বোলিংয়ে ঢাকা মেট্রোকে আরও একবার হারাল রংপুর। জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) আগের দেখায় মেট্রোর বিপক্ষে জিতে ফাইনালের মঞ্চে উঠেছিল তারা। শিরোপা লড়াইয়েও সফল হয়েছে। টি-টুয়েন্টির প্রতিযোগিতাটিতে ৫ উইকেটে জিতে চ্যাম্পিয়ন আকবর আলীর রংপুর।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার টসে জিতে মেট্রোকে আগে ব্যাটিংয়ে পাঠায় রংপুর। ব্যাটে নেমে ১৬.৩ ওভারে সব উইকেট হারিয়ে কেবল ৬২ রান সংগ্রহ করে মেট্রো। জবাবে ১১.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে আকবরের দল।

বাংলাদেশে কোনো স্বীকৃত টি-টুয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে প্রথম কোনো দল ১০০ রানের নিচে অলআউট হল। ২০১৬ সালের বিপিএল ফাইনালে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ১০৩ রানে অলআউট হয়েছিল রাজশাহী কিংস।

Banglabid

রংপুরের কাজটা আগেই সেরে রেখেছিলেন বোলাররা। আরও স্পষ্ট করে বললে মুকিদুল ইসলাম মুগ্ধ এবং আলাউদ্দিন বাবু। দুজনের বোলিং তোপে ফাইনালের মতো বড় ম্যাচে ঢাকা মেট্রো পথ হারায়। ছোট লক্ষ্য তাড়ায় নেমে রংপুরও খুব একটা স্বস্তিতে ছিল না শুরুতে। ১৮ রানে একপর্যায়ে হারায় ৩ উইকেট।

অধিনায়ক আকবর আলী ও নাঈম ইসলাম রানের খাতা না খুলে আউট হন। ওপেনার চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ৯ ও আব্দুল্লাহ আল মামুন ২ রানে আউট হন দ্রুত। ১৪ থেকে ১৮-এই ৪ রানের ব্যবধানে ৪ উইকেট হারানোর পর তানভীর হায়দার ও আরিফুল হক মিলে ২৪ রানের জুটিতে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন।

কিন্তু রাকিবুলের বলে আলিসকে ক্যাচ দিয়ে ১৪ রানে আরিফুল বিদায় নিলে জুটি ভাঙে। তানভীর ও আনামুল হক আনামের ২৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে ১২তম ওভারে জিতে যায় রংপুর। তানভীর ৮ ও আনামুল ১৪ রানে অপরাজিত থাকেন।

Reneta

মুকিদুল ইসলাম মুগ্ধ এবং আলাউদ্দিন বাবুর বোলিং তোপে ১৬ রানে ৫ উইকেট হারায় মেট্রো। আসা যাওয়ার মিছিলে মেট্রোর দুব্যাটার কেবল দুঅঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। শামসুর রহমান শুভ ১৪ ও আবু হায়দার রনি খেলেন ১৩ রানের ইনিংস। মেট্রো অধিনায়ক ও আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক নাঈম শেখ এদিন শূন্যতে আউট হয়েছেন।

রংপুরের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন মুগ্ধ ও আলাউদ্দিন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলাউদ্দিনএনসিএলঢাকামুগ্ধরংপুরলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে পাঠানো চিঠির জবাবের অপেক্ষায় ঢাকা

পরবর্তী

মেঘনায় জাহাজ থেকে উদ্ধার ৭ মরদেহের পরিচয় মিলেছে

পরবর্তী
চ্যানেল আই অনলাইন: মেঘনায় জাহাজ থেকে উদ্ধার ৭ মরদেহের পরিচয় মিলেছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মেঘনায় জাহাজ থেকে উদ্ধার ৭ মরদেহের পরিচয় মিলেছে

বাংলাদেশি স্বাদের বিফ-এর গ্রাহকাহার, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

শুরু হচ্ছে ‘ভিম লিক্যুইড এক নিমিষে দেশি স্বাদ’ অনুষ্ঠান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

আগস্ট ১৯, ২০২৬

মোবাইলে কথা বলার খরচ কমতে পারে, গণশুনানিতে বিটিআরসি

আগস্ট ১৯, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন নিয়ে ডুলি, ‘অবশ্যই আশিয়ান কাপ খেলতে চাই’

আগস্ট ১৯, ২০২৬

সালমানের মায়ের কণ্ঠে বিস্ফোরক অভিযোগ

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT