বিনোদন

‘বিলি নাইট’-এ আল পাচিনো

অভিনেতা আল পাচিনো চরিত্রে, সিনেমার দৃশ্য, নাটকীয় আবেগ প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা আল পাচিনো চরিত্রে, সিনেমার দৃশ্য, নাটকীয় আবেগ প্রকাশ, চ্যানেল আই অনলাইন সংবাদ পোর্টালের জন্য উপযুক্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

হলিউডের জনপ্রিয় অভিনেতা আল পাচিনো ‘বিলি নাইট’ ছবিতে অভিনয় করবেন। তার সঙ্গে দেখা যাবে ‘স্ট্রেঞ্জার থিংস’ তারকা চার্লি হিয়াটনকে।

লেখক নির্মাতা অ্যালেক গ্রিফেন রথের প্রথম ফিচার ছবি ‘বিলি নাইট’। ভ্যারাইটির সূত্রে জানা গেছে এই ছবিতে ডিয়ানা সিলভারও থাকছেন।

সিনেমায় দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অ্যালেক্স (হিয়াটন) ও এমিলি (সিলভার)কে দেখা যাবে সিনেমা তৈরির স্বপ্নের পেছনে ছুটতে। অ্যালেক্সের বাবা মারা যায়। তিনি ছিলেন একজন ব্যর্থ চিত্রনাট্যকার। অ্যালেক্সের জন্য তিনি রেখে যান এক বাক্স অসমাপ্ত স্ক্রিপ্ট এবং একটি রুমাল যেখানে সেলাই করে লেখা আছে ‘বিলি নাইট’।

সিনেমাটি প্রযোজনা করবেন অটাম বাইলি-ফোর্ড, ক্যামেরন বারনেট, সেভিয়ার ক্রেস্পো এবং অ্যামান্ডা কিলি।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

বিষয়:আল পাচিনোসিনেমাস্ট্রেঞ্জার থিংসহলিউড
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…